প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ইন্টারন্যাশনাল এজেন্সি ফর দ্য প্রিভেনশন অব ব্লাইন্ডনেস (আইএপিবি)-এর প্রধান নির্বাহী কর্মকর্তা পিটার হল্যান্ড।
সোমবার সকাল সাড়ে ১১টায় বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে অনুষ্ঠিত এ বৈঠকে স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিতও উপস্থিত ছিলেন।
সাক্ষাতে দেশের চক্ষুস্বাস্থ্যসেবার মানোন্নয়ন, প্রতিরোধযোগ্য অন্ধত্ব কমানো, দৃষ্টিপ্রতিবন্ধিতা হ্রাস এবং এ খাতে আন্তর্জাতিক সহযোগিতা আরও জোরদারের বিভিন্ন দিক নিয়ে মতবিনিময় হয়।
বৈঠকে বাংলাদেশে চোখের চিকিৎসা ও জনস্বাস্থ্যসেবার উন্নয়নে যৌথ উদ্যোগ এবং ভবিষ্যৎ সহযোগিতার সম্ভাবনা নিয়েও আলোচনা করা হয়েছে।

