Close Menu
    What's Hot

    ২০২৭ সালের হজের প্রাক-নিবন্ধন শুরু, জানাল ধর্ম মন্ত্রণালয়

    July 1, 2026

    হরমুজ প্রণালিতে টোল চালুর পরিকল্পনা ইরান-ওমানের, আপত্তিতে যুক্তরাষ্ট্র

    July 1, 2026

    রাজধানীর যানজট কমাতে রিং রোড ও নৌপথ উন্নয়ন নিয়ে প্রধানমন্ত্রীর বৈঠক

    July 1, 2026
    Facebook X (Twitter) Instagram
    The Politics Today
    Facebook X (Twitter) Instagram
    Subscribe
    • ● সর্বশেষ
    • বিশ্বমঞ্চ
    • জাতীয় রাজনীতি
    • জেলার হালচাল
    • ইতিহাস
    • দৃষ্টিভঙ্গি
    • ধর্ম
    • প্রবাসে রাজনীতি
    • বিনোদন
      • খেলাধূলা
      • সামাজিক মাধ্যম
    • সংসদ ও নির্বাচন
    The Politics Today
    Home»● সর্বশেষ»রাজধানীর যানজট কমাতে রিং রোড ও নৌপথ উন্নয়ন নিয়ে প্রধানমন্ত্রীর বৈঠক
    ● সর্বশেষ

    রাজধানীর যানজট কমাতে রিং রোড ও নৌপথ উন্নয়ন নিয়ে প্রধানমন্ত্রীর বৈঠক

    July 1, 2026No Comments2 Mins Read ● সর্বশেষ 2 Views
    Share Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email Copy Link
    Follow Us
    Google News Flipboard
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    রাজধানী ঢাকার দীর্ঘদিনের যানজট সমস্যা মোকাবিলায় বৃত্তাকার সড়ক (ইনার সার্কুলার রিং রোড) এবং নৌপথের ব্যবহার বাড়ানোর পরিকল্পনা নিয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার (১ জুলাই) বিকেলে সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে অনুষ্ঠিত এ বৈঠকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সড়ক ব্যবস্থাপনা ও অবকাঠামো উন্নয়নসংক্রান্ত বিভিন্ন বিষয় পর্যালোচনা করা হয়।

    প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিব হাসান শিপলু জানান, বৈঠকে রাজধানীর যানজট কমাতে চলমান ইনার সার্কুলার রিং রোড প্রকল্পের অগ্রগতি এবং এর সম্ভাব্য সুফল বিস্তারিতভাবে উপস্থাপন করা হয়েছে। পাশাপাশি প্রকল্পের বর্তমান বাস্তবায়ন পরিস্থিতিও প্রধানমন্ত্রীকে জানানো হয়।

    সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, গাবতলী থেকে বাবুবাজার এবং পোস্তগোলা থেকে ডেমরা পর্যন্ত বিস্তৃত প্রায় ১২ কিলোমিটার দীর্ঘ রিং রোডের রায়েরবাজার, হাজারীবাগ ও কামরাঙ্গীরচর অংশে নির্মাণকাজ চলছে। এখন পর্যন্ত প্রকল্পের প্রায় ৪৫ শতাংশ কাজ শেষ হয়েছে।

    বৈঠকে বলা হয়, রিং রোড চালু হলে ঢাকা-সিলেট, ঢাকা-মাওয়া ও ঢাকা-চট্টগ্রামমুখী যানবাহনের একটি বড় অংশকে আর রাজধানীর অভ্যন্তরীণ সড়ক ব্যবহার করতে হবে না। এতে নগরের প্রধান সড়কগুলোতে যানবাহনের চাপ কমবে এবং যানজটও উল্লেখযোগ্যভাবে হ্রাস পাওয়ার সম্ভাবনা রয়েছে।

    এ ছাড়া ঢাকাকে ঘিরে থাকা প্রায় ১১০ কিলোমিটার নৌপথকে কার্যকরভাবে ব্যবহার করার পরিকল্পনাও বৈঠকে গুরুত্ব পায়। পরিকল্পনা অনুযায়ী, এই নৌপথ চালু করা গেলে রাজধানীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে সহজে যাতায়াত সম্ভব হবে, ফলে সড়কের ওপর নির্ভরতা কমবে।

    বিশেষজ্ঞরা বৈঠকে জানান, আধুনিক বৈদ্যুতিকচালিত নৌযান চালু করা হলে পরিবেশ দূষণ কমবে, জ্বালানির সাশ্রয় হবে এবং যাতায়াতের সময়ও কম লাগবে। তারা প্রকল্পগুলোর বিভিন্ন কারিগরি দিকও উপস্থাপন করেন।

    বৈঠকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক আবদুস সালাম, স্থানীয় সরকার বিভাগের সচিব শহীদুল হাসান, সড়ক পরিবহন সচিব জিয়াউল হক, নৌপরিবহন সচিব মো. জাকারিয়া, রেলপথ সচিব ফাহমিদুল ইসলাম, বিআইডব্লিউটিএর চেয়ারম্যান মহিদুল ইসলাম, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রধান নির্বাহী জহিরুল ইসলাম এবং সংশ্লিষ্ট প্রকৌশলী ও বিশেষজ্ঞরা উপস্থিত ছিলেন।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email

    Related Posts

    ২০২৭ সালের হজের প্রাক-নিবন্ধন শুরু, জানাল ধর্ম মন্ত্রণালয়

    July 1, 2026

    হরমুজ প্রণালিতে টোল চালুর পরিকল্পনা ইরান-ওমানের, আপত্তিতে যুক্তরাষ্ট্র

    July 1, 2026

    পৃথিবীর ছাদে বৈদ্যুতিক রকেট উৎক্ষেপণ কেন্দ্রের স্বপ্ন দেখছে চীন?

    July 1, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Economy News

    ২০২৭ সালের হজের প্রাক-নিবন্ধন শুরু, জানাল ধর্ম মন্ত্রণালয়

    July 1, 20260 Views

    পবিত্র হজ পালনের প্রস্তুতির অংশ হিসেবে ২০২৭ সালের হজযাত্রীদের জন্য প্রাক-নিবন্ধন কার্যক্রম শুরু হয়েছে। বুধবার…

    হরমুজ প্রণালিতে টোল চালুর পরিকল্পনা ইরান-ওমানের, আপত্তিতে যুক্তরাষ্ট্র

    July 1, 2026

    রাজধানীর যানজট কমাতে রিং রোড ও নৌপথ উন্নয়ন নিয়ে প্রধানমন্ত্রীর বৈঠক

    July 1, 2026
    Top Trending

    ২০২৭ সালের হজের প্রাক-নিবন্ধন শুরু, জানাল ধর্ম মন্ত্রণালয়

    July 1, 20260 Views

    পবিত্র হজ পালনের প্রস্তুতির অংশ হিসেবে ২০২৭ সালের হজযাত্রীদের জন্য প্রাক-নিবন্ধন কার্যক্রম…

    হরমুজ প্রণালিতে টোল চালুর পরিকল্পনা ইরান-ওমানের, আপত্তিতে যুক্তরাষ্ট্র

    July 1, 20262 Views

    হরমুজ প্রণালি ব্যবহারকারী বাণিজ্যিক জাহাজের কাছ থেকে যৌথভাবে টোল বা ব্যবহার ফি…

    রাজধানীর যানজট কমাতে রিং রোড ও নৌপথ উন্নয়ন নিয়ে প্রধানমন্ত্রীর বৈঠক

    July 1, 20262 Views

    রাজধানী ঢাকার দীর্ঘদিনের যানজট সমস্যা মোকাবিলায় বৃত্তাকার সড়ক (ইনার সার্কুলার রিং রোড)…

    Subscribe to News

    Get the latest sports news from NewsSite about world, sports and politics.

    Advertisement
    Demo
    Facebook X (Twitter) Pinterest Vimeo WhatsApp TikTok Instagram

    News

    • বিশ্বমঞ্চ
    • US Politics
    • EU Politics
    • Business
    • Opinions
    • Connections
    • Science

    Company

    • Information
    • Advertising
    • Classified Ads
    • Contact Info
    • Do Not Sell Data
    • GDPR Policy
    • Media Kits

    Services

    • Subscriptions
    • Customer Support
    • Bulk Packages
    • Newsletters
    • Sponsored News
    • Work With Us

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    Copyright © 2025 The Politics Today, All Rights Reserved.

    • Privacy Policy
    • Terms
    • Accessibility

    Type above and press Enter to search. Press Esc to cancel.