Close Menu
    What's Hot

    বিশ্ববাজারে আবারও ঊর্ধ্বমুখী স্বর্ণের দাম

    August 19, 2026

    শর্তসাপেক্ষ আমন্ত্রণে বন্ধুত্ব সম্ভব নয়: রুহুল কবির রিজভী

    August 19, 2026

    টিকটকে আসছে টাকা পাঠানোর নতুন সুবিধা!

    August 19, 2026
    Facebook X (Twitter) Instagram
    The Politics Today
    Facebook X (Twitter) Instagram
    Subscribe
    • ● সর্বশেষ
    • বিশ্বমঞ্চ
    • জাতীয় রাজনীতি
    • জেলার হালচাল
    • ইতিহাস
    • দৃষ্টিভঙ্গি
    • ধর্ম
    • প্রবাসে রাজনীতি
    • বিনোদন
      • খেলাধূলা
      • সামাজিক মাধ্যম
    • সংসদ ও নির্বাচন
    The Politics Today
    Home»● সর্বশেষ»বেলুচিস্তান সীমান্তে চার ড্রোন ভূপাতিতের দাবি পাকিস্তানের, উত্তেজনা কমাতে আলোচনার আহ্বান রাশিয়ার
    ● সর্বশেষ

    বেলুচিস্তান সীমান্তে চার ড্রোন ভূপাতিতের দাবি পাকিস্তানের, উত্তেজনা কমাতে আলোচনার আহ্বান রাশিয়ার

    July 1, 2026No Comments2 Mins Read ● সর্বশেষ 2 Views
    Share Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email Copy Link
    Follow Us
    Google News Flipboard
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    পাকিস্তান দাবি করেছে, আফগানিস্তান সীমান্ত ঘেঁষা বেলুচিস্তান অঞ্চলে প্রবেশ করা চারটি ড্রোন তাদের নিরাপত্তা বাহিনী সফলভাবে গুলি করে ভূপাতিত করেছে। দেশটির সামরিক বাহিনীর জনসংযোগ বিভাগ (আইএসপিআর) ঘটনাটিকে পাকিস্তানের সার্বভৌমত্বের বিরুদ্ধে একটি ব্যর্থ প্রচেষ্টা হিসেবে উল্লেখ করেছে।

    মঙ্গলবার (৩০ জুন) প্রকাশিত এক বিবৃতিতে আইএসপিআর জানায়, আফগানিস্তানের দিক থেকে সীমান্ত অতিক্রম করে চারটি সাধারণ মানের ড্রোন পাকিস্তানের আকাশসীমায় প্রবেশের চেষ্টা করে। পাকিস্তানের দাবি, আফগান তালেবান নিয়ন্ত্রিত এলাকায় সক্রিয় সশস্ত্র গোষ্ঠীগুলোর সহায়তায় এসব ড্রোন পাঠানো হয়েছিল।

    বিবৃতিতে বলা হয়, পাকিস্তানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দ্রুত ড্রোনগুলোর গতিবিধি শনাক্ত করে এবং উন্নত প্রতিরোধ প্রযুক্তি ব্যবহার করে সবগুলো ড্রোন ধ্বংস করা হয়। এর ফলে সম্ভাব্য হামলার আশঙ্কা নস্যাৎ হয়েছে বলে দাবি করেছে দেশটির সামরিক বাহিনী।

    আইএসপিআর আরও অভিযোগ করে, আফগান তালেবান সরকার এ ধরনের পদক্ষেপের মাধ্যমে পরিস্থিতিকে ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা করছে। একই সঙ্গে তারা তালেবান কর্তৃপক্ষকে সন্ত্রাসী গোষ্ঠীগুলোর প্রতি যেকোনো ধরনের সহযোগিতা বন্ধ করা এবং সীমান্তে উত্তেজনা সৃষ্টি করতে পারে—এমন কর্মকাণ্ড থেকে বিরত থাকার আহ্বান জানায়।

    পাকিস্তানের সামরিক বাহিনী সতর্ক করে বলেছে, দেশের সার্বভৌমত্ব বা নিরাপত্তার বিরুদ্ধে ভবিষ্যতে যেকোনো ধরনের উসকানির জবাব ‘অপারেশন গাজাব লিল হক’-এর আওতায় দ্রুত ও কঠোরভাবে দেওয়া হবে।

    অন্যদিকে, সীমান্তে চলমান উত্তেজনা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে রাশিয়া। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় পাকিস্তান ও আফগানিস্তানকে সংঘাত এড়িয়ে কূটনৈতিক ও রাজনৈতিক আলোচনার মাধ্যমে বিরোধ নিষ্পত্তির আহ্বান জানিয়েছে।

    রাশিয়ার বিবৃতিতে সাম্প্রতিক সীমান্ত এলাকায় পাকিস্তানের বিমান হামলার ঘটনাকে দুঃখজনক বলে উল্লেখ করা হয়। জাতিসংঘের তথ্য অনুযায়ী, ওই হামলায় অন্তত ২৮ জন নিহত হয়েছেন। তবে পাকিস্তানের নিরাপত্তা বাহিনী এবং আফগান তালেবান উভয় পক্ষই নিহতের সংখ্যা আরও বেশি হতে পারে বলে দাবি করেছে।

    মস্কোর মতে, দুই প্রতিবেশী দেশের উচিত সামরিক উত্তেজনা কমিয়ে আলোচনার পথকে অগ্রাধিকার দেওয়া, যাতে সীমান্ত পরিস্থিতি আরও অবনতির দিকে না যায়।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email

    Related Posts

    বিশ্ববাজারে আবারও ঊর্ধ্বমুখী স্বর্ণের দাম

    August 19, 2026

    শর্তসাপেক্ষ আমন্ত্রণে বন্ধুত্ব সম্ভব নয়: রুহুল কবির রিজভী

    August 19, 2026

    টিকটকে আসছে টাকা পাঠানোর নতুন সুবিধা!

    August 19, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Economy News

    বিশ্ববাজারে আবারও ঊর্ধ্বমুখী স্বর্ণের দাম

    August 19, 20261 Views

    মার্কিন ট্রেজারি বন্ডের সুদের হার কমে আসার প্রভাবে আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম আবারও বেড়েছে। বুধবার…

    শর্তসাপেক্ষ আমন্ত্রণে বন্ধুত্ব সম্ভব নয়: রুহুল কবির রিজভী

    August 19, 2026

    টিকটকে আসছে টাকা পাঠানোর নতুন সুবিধা!

    August 19, 2026
    Top Trending

    বিশ্ববাজারে আবারও ঊর্ধ্বমুখী স্বর্ণের দাম

    August 19, 20261 Views

    মার্কিন ট্রেজারি বন্ডের সুদের হার কমে আসার প্রভাবে আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম…

    শর্তসাপেক্ষ আমন্ত্রণে বন্ধুত্ব সম্ভব নয়: রুহুল কবির রিজভী

    August 19, 20261 Views

    বাংলাদেশ কোনো দেশের সঙ্গে শর্তের ভিত্তিতে নয়, বরং পারস্পরিক সমতা ও সার্বভৌমত্বের…

    টিকটকে আসছে টাকা পাঠানোর নতুন সুবিধা!

    August 19, 20261 Views

    সামাজিক যোগাযোগমাধ্যম টিকটক ব্যবহারকারীদের জন্য নতুন ধরনের আর্থিক সেবা চালুর পরিকল্পনা করছে।…

    Subscribe to News

    Get the latest sports news from NewsSite about world, sports and politics.

    Advertisement
    Demo
    Facebook X (Twitter) Pinterest Vimeo WhatsApp TikTok Instagram

    News

    • বিশ্বমঞ্চ
    • জাতীয় রাজনীতি
    • ইতিহাস
    • ধর্ম
    • বিনোদন

    Company

    • Information
    • Advertising
    • Classified Ads
    • যোগাযোগ

    Services

    • Subscriptions
    • Customer Support
    • Bulk Packages
    • Newsletters
    • Sponsored News

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    Copyright © 2026 The Politics Today, All Rights Reserved.

    • Privacy Policy
    • Terms
    • Accessibility

    Type above and press Enter to search. Press Esc to cancel.