বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা রুহুল কবির রিজভী বলেছেন, সরকারের ঘোষিত উন্নয়ন ভিশন বাস্তবায়নে কৃষি খাতে বর্তমান বরাদ্দ পর্যাপ্ত নয়। তাঁর মতে, কৃষিকে আরও শক্তিশালী করতে বাজেটের পরিমাণ বাড়ানো প্রয়োজন।

সোমবার (২৯ জুন) রাজধানীর খামারবাড়িতে কৃষি ইনস্টিটিউশন বাংলাদেশে (এআইবি) আয়োজিত এক আলোচনা সভায় বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।

রিজভীর ভাষ্য, অতীতের তুলনায় কৃষি খাতে বরাদ্দ বৃদ্ধি পেলেও দেশের প্রয়োজনের তুলনায় তা এখনও সীমিত। তিনি জানান, বর্তমানে মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রায় ৫ থেকে ৬ শতাংশ কৃষি খাতে ব্যয় করা হচ্ছে। এ হার ৭ থেকে ৮ শতাংশে উন্নীত করা গেলে কৃষি খাত আরও গতিশীল হবে বলে তিনি মনে করেন।

তিনি বলেন, কৃষি গবেষণায় আরও বিনিয়োগ করা গেলে উৎপাদনশীলতা বৃদ্ধি এবং বিভিন্ন ক্ষেত্রে স্বনির্ভরতা অর্জন সম্ভব হবে। একই সঙ্গে দেশীয় কাঁচামাল ব্যবহার করে কৃষিভিত্তিক শিল্প গড়ে তোলার ওপরও গুরুত্বারোপ করেন তিনি।

রিজভীর মতে, কৃষি ও কৃষিভিত্তিক শিল্পের বিকাশে বিদেশি বিনিয়োগ আকর্ষণের উদ্যোগ জোরদার করা প্রয়োজন। এতে উৎপাদন বৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি এবং সামগ্রিক অর্থনীতিতে ইতিবাচক প্রভাব পড়বে।

Share.
Leave A Reply

Exit mobile version