সংযুক্ত আরব আমিরাত এখন পর্যটকদের জন্য আরও সহজ ও দ্রুত ভ্রমণ সুবিধা চালু করেছে। নতুন নিয়ম অনুযায়ী মাত্র ৪৮ ঘণ্টার মধ্যে ট্যুরিস্ট ভিসা পাওয়া যাবে, ফলে দুবাইসহ দেশটি ভ্রমণ আরও সহজ হয়ে উঠেছে।

পর্যটন খাতের বিভিন্ন সূত্রের তথ্য অনুযায়ী, ভিসা প্রক্রিয়া দ্রুত করার পাশাপাশি হোটেল ও বিভিন্ন পর্যটন সেবায় বড় ধরনের ছাড়ও দেওয়া হচ্ছে। এতে কম খরচে ভ্রমণের সুযোগ পাচ্ছেন পর্যটকেরা।

বিশেষ করে গ্রীষ্মকালীন মৌসুমে হোটেল ভাড়ায় উল্লেখযোগ্য ছাড় পাওয়া যাচ্ছে। কোথাও কোথাও মাত্র ১৩৯ দিরহামেও রুম বুকিংয়ের সুযোগ থাকছে বলে জানা গেছে। একই সঙ্গে ডেজার্ট সাফারি, জেট স্কি এবং বাগি রাইডের মতো জনপ্রিয় অ্যাক্টিভিটিতেও বিশেষ ডিসকাউন্ট ঘোষণা করা হয়েছে।

দুবাইয়ের অন্যতম আকর্ষণ ডেজার্ট সাফারির প্যাকেজ শীতকালে যেখানে বেশি থাকে, গরমকালে তা তুলনামূলকভাবে অনেক কম দামে পাওয়া যাচ্ছে। একইভাবে জেট স্কি রাইডেও বিভিন্ন অফার ও ছাড় দিচ্ছে ট্যুর অপারেটররা।

পর্যটন সংশ্লিষ্টরা বলছেন, দ্রুত ভিসা প্রক্রিয়া এবং কম খরচে ভ্রমণ সুবিধা বিদেশি পর্যটকদের জন্য আমিরাতকে আরও আকর্ষণীয় করে তুলছে। বিশেষ করে শেষ মুহূর্তে ভ্রমণ পরিকল্পনাকারীদের জন্য এটি বড় সুবিধা।

বিশেষজ্ঞদের মতে, নতুন এই উদ্যোগের ফলে আমিরাতের পর্যটন খাতে আগের চেয়ে বেশি ভিড় বাড়তে পারে এবং গ্রীষ্মকালেও পর্যটক আগমন বাড়বে।

Share.
Leave A Reply

Exit mobile version