Close Menu
    What's Hot

    মিড-ডে মিলে নতুন ভাবনা, প্রাথমিকের প্রতিটি শিক্ষার্থী পেতে পারে ৩৮ টাকা ৫০ পয়সার কুপন

    October 3, 2026

    উচ্চ রক্তচাপ থাকলে যেসব ওষুধে বিশেষ সতর্ক থাকতে হবে

    October 3, 2026

    দিল্লিতে ফের উত্তেজনা, যন্তর মন্তরের পথে বিক্ষোভকারীদের বাধা পুলিশের

    October 3, 2026
    Facebook X (Twitter) Instagram
    The Politics Today
    Facebook X (Twitter) Instagram
    Subscribe
    • ● সর্বশেষ
    • বিশ্বমঞ্চ
    • জাতীয় রাজনীতি
    • জেলার হালচাল
    • ইতিহাস
    • দৃষ্টিভঙ্গি
    • ধর্ম
    • প্রবাসে রাজনীতি
    • বিনোদন
      • খেলাধূলা
      • সামাজিক মাধ্যম
    • সংসদ ও নির্বাচন
    The Politics Today
    Home»● সর্বশেষ»মৌলভীবাজার সফরে সিলেটে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
    ● সর্বশেষ

    মৌলভীবাজার সফরে সিলেটে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

    June 17, 2026No Comments2 Mins Read ● সর্বশেষ 2 Views
    Share Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email Copy Link
    Follow Us
    Google News Flipboard
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলায় সরকারি বিভিন্ন কর্মসূচিতে অংশ নিতে সিলেটে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার সকালে তিনি বিমানযোগে সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন।

    সফরসূচি অনুযায়ী, বিমানবন্দর থেকে সড়কপথে শ্রীমঙ্গলের উদ্দেশে রওনা হয়ে দুপুরে ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এক অনুষ্ঠানে অংশ নেবেন প্রধানমন্ত্রী।

    অনুষ্ঠানে এলাকার সুবিধাভোগীদের মধ্যে ফ্যামিলি কার্ড বিতরণের পাশাপাশি বিভিন্ন সামাজিক সহায়তা কর্মসূচির আওতায় আর্থিক অনুদান প্রদান করা হবে। গুরুতর বিভিন্ন রোগে আক্রান্ত কয়েকজন রোগীকে বিশেষ সহায়তার চেক হস্তান্তর করা হবে। এছাড়া ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সদস্য, শিক্ষার্থী, অসহায় ও বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিদেরও আর্থিক সহায়তা দেওয়া হবে।

    চা-শ্রমিক পরিবারের আবাসন উন্নয়নের লক্ষ্যে নির্বাচিত কয়েকজনের হাতে বিশেষ বরাদ্দপত্র তুলে দেওয়ার কথাও রয়েছে প্রধানমন্ত্রীর কর্মসূচিতে।

    স্থানীয় রাজনৈতিক নেতারা জানিয়েছেন, প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে এলাকায় উৎসবমুখর পরিবেশ তৈরি হয়েছে। দীর্ঘদিন পর জাতীয় পর্যায়ের শীর্ষ নেতৃত্বের এমন সফরকে ঘিরে দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ দেখা যাচ্ছে।

    স্থানীয় বিএনপি নেতারা আশা করছেন, অনুষ্ঠানে বিপুলসংখ্যক মানুষের উপস্থিতি হবে। তারা বলছেন, শ্রীমঙ্গল ও আশপাশের এলাকার মানুষ প্রধানমন্ত্রীর বক্তব্য শোনার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন।

    অন্যদিকে উপজেলা প্রশাসন জানিয়েছে, সফর সফল ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করতে প্রয়োজনীয় সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। নিরাপত্তা, যানবাহন নিয়ন্ত্রণ ও জনসমাগম ব্যবস্থাপনায় সংশ্লিষ্ট সব সংস্থা সমন্বিতভাবে কাজ করছে।

    দিনব্যাপী কর্মসূচি শেষে সন্ধ্যায় প্রধানমন্ত্রী সিলেটে ফিরে যাবেন। পরে রাতের ফ্লাইটে তার ঢাকায় ফেরার কথা রয়েছে।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email

    Related Posts

    মিড-ডে মিলে নতুন ভাবনা, প্রাথমিকের প্রতিটি শিক্ষার্থী পেতে পারে ৩৮ টাকা ৫০ পয়সার কুপন

    October 3, 2026

    উচ্চ রক্তচাপ থাকলে যেসব ওষুধে বিশেষ সতর্ক থাকতে হবে

    October 3, 2026

    দিল্লিতে ফের উত্তেজনা, যন্তর মন্তরের পথে বিক্ষোভকারীদের বাধা পুলিশের

    October 3, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Economy News

    মিড-ডে মিলে নতুন ভাবনা, প্রাথমিকের প্রতিটি শিক্ষার্থী পেতে পারে ৩৮ টাকা ৫০ পয়সার কুপন

    October 3, 20260 Views

    প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য চালু থাকা মিড-ডে মিল কর্মসূচিতে অনিয়ম ও দুর্নীতি কমাতে নতুন একটি…

    উচ্চ রক্তচাপ থাকলে যেসব ওষুধে বিশেষ সতর্ক থাকতে হবে

    October 3, 2026

    দিল্লিতে ফের উত্তেজনা, যন্তর মন্তরের পথে বিক্ষোভকারীদের বাধা পুলিশের

    October 3, 2026
    Top Trending

    মিড-ডে মিলে নতুন ভাবনা, প্রাথমিকের প্রতিটি শিক্ষার্থী পেতে পারে ৩৮ টাকা ৫০ পয়সার কুপন

    October 3, 20260 Views

    প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য চালু থাকা মিড-ডে মিল কর্মসূচিতে অনিয়ম ও দুর্নীতি…

    উচ্চ রক্তচাপ থাকলে যেসব ওষুধে বিশেষ সতর্ক থাকতে হবে

    October 3, 20260 Views

    নিয়মিত রক্তচাপের ওষুধ খাওয়ার পরও কারও কারও রক্তচাপ নিয়ন্ত্রণে আসতে চায় না।…

    দিল্লিতে ফের উত্তেজনা, যন্তর মন্তরের পথে বিক্ষোভকারীদের বাধা পুলিশের

    October 3, 20260 Views

    ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে নয়াদিল্লিতে টানা দ্বিতীয় দিনের…

    Subscribe to News

    Get the latest sports news from NewsSite about world, sports and politics.

    Advertisement
    Demo
    Facebook X (Twitter) Pinterest Vimeo WhatsApp TikTok Instagram

    News

    • বিশ্বমঞ্চ
    • জাতীয় রাজনীতি
    • ইতিহাস
    • ধর্ম
    • বিনোদন

    Company

    • Information
    • Advertising
    • Classified Ads
    • যোগাযোগ

    Services

    • Subscriptions
    • Customer Support
    • Bulk Packages
    • Newsletters
    • Sponsored News

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    Copyright © 2026 The Politics Today, All Rights Reserved.

    • Privacy Policy
    • Terms
    • Accessibility

    Type above and press Enter to search. Press Esc to cancel.