Close Menu
    What's Hot

    ১১ বছর পর নতুন পে-স্কেল, আয় বাড়লে দুর্নীতি কমবে: অর্থমন্ত্রী

    June 12, 2026

    প্রস্তাবিত বাজেট দেশকে অর্থনৈতিকভাবে পরনির্ভরশীল করার মহাপ্রকল্প: মামুনুল হক

    June 12, 2026

    প্রথম ম্যাচেই চমক দেখাতে চায় যুক্তরাষ্ট্র, প্রতিপক্ষ প্যারাগুয়ে

    June 12, 2026
    Facebook X (Twitter) Instagram
    The Politics Today
    Facebook X (Twitter) Instagram
    Subscribe
    • ● সর্বশেষ
    • বিশ্বমঞ্চ
    • জাতীয় রাজনীতি
    • জেলার হালচাল
    • ইতিহাস
    • দৃষ্টিভঙ্গি
    • ধর্ম
    • প্রবাসে রাজনীতি
    • বিনোদন
      • খেলাধূলা
      • সামাজিক মাধ্যম
    • সংসদ ও নির্বাচন
    The Politics Today
    Home»● সর্বশেষ»কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের নতুন চেয়ারম্যান প্রকৌশলী জসিম উদ্দিন
    ● সর্বশেষ

    কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের নতুন চেয়ারম্যান প্রকৌশলী জসিম উদ্দিন

    June 12, 2026No Comments1 Min Read ● সর্বশেষ 0 Views
    Share Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email Copy Link
    Follow Us
    Google News Flipboard
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের (কউক) নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন প্রকৌশলী মোহাম্মদ জসিম উদ্দিন। বৃহস্পতিবার (১১ জুন) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ নিয়োগের তথ্য জানানো হয়।

    রাষ্ট্রপতির আদেশক্রমে মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ গোলাম রব্বানী স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ আইন, ২০১৬-এর ধারা ৫(২) অনুযায়ী প্রকৌশলী জসিম উদ্দিনকে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে। তিনি যোগদানের তারিখ থেকে এক বছরের জন্য চেয়ারম্যান (গ্রেড-২) পদে দায়িত্ব পালন করবেন।

    নিয়োগের শর্ত অনুযায়ী, দায়িত্ব গ্রহণের আগে তাকে অন্য যেকোনো পেশা, ব্যবসা বা সরকারি, আধা-সরকারি এবং বেসরকারি প্রতিষ্ঠানের সঙ্গে বিদ্যমান সব ধরনের কর্ম-সম্পর্ক ত্যাগ করতে হবে।

    প্রকৌশলী জসিম উদ্দিন কক্সবাজারের পেকুয়া উপজেলার সদর ইউনিয়নের উত্তর মেহেরনামা এলাকার বাসিন্দা। তিনি মাস্টার কামাল হোসেনের ছেলে। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) থেকে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক সম্পন্ন করার পর ১৯৮৪ সালে রাষ্ট্রায়ত্ত ইস্টার্ন রিফাইনারিতে কর্মজীবন শুরু করেন। দীর্ঘ কর্মজীবন শেষে ২০২০ সালের ২৯ সেপ্টেম্বর সরকারি চাকরি থেকে অবসর গ্রহণ করেন।

    স্থানীয়ভাবে তিনি স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদের স্কুলজীবনের ঘনিষ্ঠ বন্ধু হিসেবে পরিচিত। পারিবারিক সূত্রে জানা গেছে, তার স্ত্রী ও কন্যা দুজনই চিকিৎসক এবং ছেলে বর্তমানে একটি মেডিকেল কলেজে অধ্যয়নরত।

    সংশ্লিষ্ট মহলের প্রত্যাশা, প্রকৌশল ও প্রশাসনিক অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের চলমান ও ভবিষ্যৎ উন্নয়ন কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন নবনিযুক্ত চেয়ারম্যান।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email

    Related Posts

    ১১ বছর পর নতুন পে-স্কেল, আয় বাড়লে দুর্নীতি কমবে: অর্থমন্ত্রী

    June 12, 2026

    প্রস্তাবিত বাজেট দেশকে অর্থনৈতিকভাবে পরনির্ভরশীল করার মহাপ্রকল্প: মামুনুল হক

    June 12, 2026

    প্রথম ম্যাচেই চমক দেখাতে চায় যুক্তরাষ্ট্র, প্রতিপক্ষ প্যারাগুয়ে

    June 12, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Economy News

    ১১ বছর পর নতুন পে-স্কেল, আয় বাড়লে দুর্নীতি কমবে: অর্থমন্ত্রী

    June 12, 20260 Views

    ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের পর সরকারি চাকরিজীবীদের জন্য নতুন বেতন কাঠামো বা নবম জাতীয় পে-স্কেল…

    প্রস্তাবিত বাজেট দেশকে অর্থনৈতিকভাবে পরনির্ভরশীল করার মহাপ্রকল্প: মামুনুল হক

    June 12, 2026

    প্রথম ম্যাচেই চমক দেখাতে চায় যুক্তরাষ্ট্র, প্রতিপক্ষ প্যারাগুয়ে

    June 12, 2026
    Top Trending

    ১১ বছর পর নতুন পে-স্কেল, আয় বাড়লে দুর্নীতি কমবে: অর্থমন্ত্রী

    June 12, 20260 Views

    ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের পর সরকারি চাকরিজীবীদের জন্য নতুন বেতন কাঠামো বা…

    প্রস্তাবিত বাজেট দেশকে অর্থনৈতিকভাবে পরনির্ভরশীল করার মহাপ্রকল্প: মামুনুল হক

    June 12, 20263 Views

    বাংলাদেশ খেলাফত মজলিসের আমির Mamunul Haque ২০২৬–২৭ অর্থবছরের প্রস্তাবিত জাতীয় বাজেটকে দেশকে…

    প্রথম ম্যাচেই চমক দেখাতে চায় যুক্তরাষ্ট্র, প্রতিপক্ষ প্যারাগুয়ে

    June 12, 20262 Views

    ফুটবলের সবচেয়ে বড় আসরের উত্তাপ ছড়িয়ে পড়েছে উত্তর আমেরিকাজুড়ে। মেক্সিকো ও দক্ষিণ…

    Subscribe to News

    Get the latest sports news from NewsSite about world, sports and politics.

    Advertisement
    Demo
    Facebook X (Twitter) Pinterest Vimeo WhatsApp TikTok Instagram

    News

    • বিশ্বমঞ্চ
    • US Politics
    • EU Politics
    • Business
    • Opinions
    • Connections
    • Science

    Company

    • Information
    • Advertising
    • Classified Ads
    • Contact Info
    • Do Not Sell Data
    • GDPR Policy
    • Media Kits

    Services

    • Subscriptions
    • Customer Support
    • Bulk Packages
    • Newsletters
    • Sponsored News
    • Work With Us

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    Copyright © 2025 The Politics Today, All Rights Reserved.

    • Privacy Policy
    • Terms
    • Accessibility

    Type above and press Enter to search. Press Esc to cancel.