শহীদ রাষ্ট্রপতি Ziaur Rahman-এর আদর্শ জনকল্যাণ, গণতন্ত্র ও জাতীয়তাবাদের পথপ্রদর্শক বলে মন্তব্য করেছেন ঢাকা-১ আসনের সংসদ সদস্য Khondkar Abu Ashfaq।

রোববার (৩১ মে) সকালে ঢাকার Dohar উপজেলায় জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে আয়োজিত দোয়া মাহফিল ও দুস্থদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

খোন্দকার আবু আশফাক বলেন, “জিয়াউর রহমান দেশের স্বাধীনতা, গণতন্ত্র ও জাতীয়তাবাদী আদর্শ প্রতিষ্ঠায় অসামান্য অবদান রেখে গেছেন। তার আদর্শ নতুন প্রজন্মের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে।”

তিনি আরও বলেন, “জিয়াউর রহমানের আদর্শকে ধারণ করে দেশ ও জনগণের কল্যাণে কাজ করাই হবে তার প্রতি প্রকৃত শ্রদ্ধা নিবেদন।”

অনুষ্ঠানে Bangladesh Nationalist Party-এর বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী অংশ নেন।

রাইপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি আমির শিকদারের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দোহার উপজেলা বিএনপির সভাপতি নজরুল ইসলাম মেছের, সাধারণ সম্পাদক মাসুদ পারভেজ, জাসাস কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি সালাহউদ্দিন মোল্লা, ঢাকা জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি আবুল হাশেম বেপারীসহ বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

অনুষ্ঠান শেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয় এবং অসহায় ও দুস্থ মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।

Share.
Leave A Reply

Exit mobile version