চ্যাম্পিয়নস লিগে শিরোপা জিতে নতুন ইতিহাস গড়েছেন ব্রাজিলিয়ান ডিফেন্ডার Lucas Beraldo। ফরাসি ক্লাব Paris Saint-Germain-এর হয়ে টানা দুইবার ইউরোপ সেরা হওয়ার কৃতিত্ব অর্জন করে তিনি সর্বকনিষ্ঠ ব্রাজিলিয়ান হিসেবে দুটি চ্যাম্পিয়নস লিগ জয়ের রেকর্ড গড়েছেন।

২০২৪-২৫ এবং ২০২৫-২৬ মৌসুমে পিএসজির হয়ে চ্যাম্পিয়নস লিগ শিরোপা জেতেন বেরালদো। সর্বশেষ ফাইনালে পিএসজি জয় পাওয়ার পর এই অনন্য রেকর্ডের মালিক হন তিনি।

পরিসংখ্যান অনুযায়ী, ২২ বছর ৬ মাস ৬ দিন বয়সে দুটি চ্যাম্পিয়নস লিগ শিরোপা জিতেছেন বেরালদো।

এর মাধ্যমে তিনি ব্রাজিলিয়ান ফরোয়ার্ড Rodrygo-কে পেছনে ফেলেছেন। এর আগে Real Madrid-এর হয়ে ২৩ বছর ৪ মাস ২৩ দিন বয়সে দুটি চ্যাম্পিয়নস লিগ জিতে এই রেকর্ড গড়েছিলেন রড্রিগো।

ব্রাজিল জাতীয় দলের সাম্প্রতিক বিশ্বকাপ স্কোয়াডে জায়গা না পেলেও ইউরোপিয়ান ক্লাব ফুটবলে ধারাবাহিক পারফরম্যান্সের মাধ্যমে নিজের সামর্থ্যের প্রমাণ দিয়ে চলেছেন বেরালদো। তার এই অর্জন ব্রাজিলিয়ান ফুটবলের জন্যও একটি নতুন মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে।

Share.
Leave A Reply

Exit mobile version