কুমিল্লায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে মানববন্ধন ও বিক্ষোভের চেষ্টা করেছেন পরিবহন শ্রমিকরা। তবে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং শ্রমিকদের মহাসড়ক থেকে সরিয়ে দেয়।

মঙ্গলবার (২৬ মে) সকাল ১১টার দিকে কুমিল্লার দাউদকান্দি উপজেলার গৌরিপুর বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, মতলব-গৌরিপুর সড়ক সংস্কারের দাবিতে শ্রমিকরা মানববন্ধন করতে চেয়েছিলেন। একপর্যায়ে তারা মহাসড়ক অবরোধের চেষ্টা করলে সাময়িকভাবে যান চলাচল বন্ধ হয়ে যায়।

খবর পেয়ে দাউদকান্দি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা Iqbal Bahar-এর নেতৃত্বে পুলিশ ঘটনাস্থলে যায়। পরে শ্রমিকদের সঙ্গে আলোচনা করে তাদের মহাসড়ক থেকে সরিয়ে দেওয়া হয়।

প্রায় ১০ মিনিট মহাসড়কে যান চলাচল বন্ধ থাকায় উভয় পাশে যানজটের সৃষ্টি হয়। তবে পুলিশ দ্রুত ব্যবস্থা নেওয়ায় পরে পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসে।

বর্তমানে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নির্বিঘ্নে যানবাহন চলাচল করছে বলে জানিয়েছে পুলিশ।

দাউদকান্দি হাইওয়ে থানার ওসি ইকবাল বাহার বলেন, “ঈদ উপলক্ষে হাজার হাজার মানুষ বাড়ি ফিরছে। এই সময়ে মহাসড়ক অবরোধ করে জনদুর্ভোগ সৃষ্টি করা ঠিক নয়। আমরা শ্রমিকদের সঙ্গে কথা বলে পরিস্থিতি শান্তিপূর্ণভাবে সমাধান করেছি।”

Share.
Leave A Reply

Exit mobile version