পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সারাদেশে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সর্বাত্মক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে Rapid Action Battalion। ঈদকে কেন্দ্র করে অপরাধ নিয়ন্ত্রণ, গুরুত্বপূর্ণ স্থাপনার নিরাপত্তা এবং জনসাধারণের নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে মাঠে সক্রিয় রয়েছে বাহিনীটি।

রোববার (২৬ মে) জাতীয় ঈদগাহ প্রাঙ্গণ পরিদর্শন করে সার্বিক নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণ করেন র‌্যাবের মহাপরিচালক অতিরিক্ত আইজিপি Md. Ahsan Habib Palash।

র‌্যাব জানায়, ঈদুল আজহা উপলক্ষে দেশের সব ব্যাটালিয়ন নিজ নিজ এলাকায় রোবাস্ট পেট্রোলিং পরিচালনা করছে। প্রধান প্রধান ঈদের জামাতকে ঘিরে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। গুরুত্বপূর্ণ স্থানে মোবাইল চেকপোস্ট বসিয়ে তল্লাশি কার্যক্রম চালানো হচ্ছে এবং অন্যান্য আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে নিরাপত্তা জোরদার করা হয়েছে।

এ ছাড়া বাজারে দ্রব্যমূল্য বৃদ্ধি, খাদ্যে ভেজাল এবং অবৈধ মজুদদারি প্রতিরোধে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে বলে জানিয়েছে র‌্যাব।

রাজধানীসহ বিভিন্ন শহরে ঈদের ছুটিতে জনসমাগম কমে যাওয়ায় চুরি, ছিনতাই ও ডাকাতির ঝুঁকি মোকাবিলায় রাত্রীকালীন টহল ও নিরাপত্তা চৌকি বৃদ্ধি করা হয়েছে।

র‌্যাবের পক্ষ থেকে জানানো হয়, ঘরমুখো মানুষের নির্বিঘ্ন যাত্রা এবং আনন্দঘন পরিবেশে ঈদ উদযাপন নিশ্চিত করতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। পাশাপাশি সন্ত্রাসী ও অপরাধমূলক কর্মকাণ্ড দমনে নিয়মিত টহল, গোয়েন্দা নজরদারি ও অভিযান অব্যাহত থাকবে।

Share.
Leave A Reply

Exit mobile version