পশ্চিমবঙ্গের Falta উপনির্বাচনে বড় ব্যবধানে এগিয়ে রয়েছেন Debangshu Panda। ভোট গণনার ১৯ দফা শেষে ভারতীয় জনতা পার্টির (বিজেপি) এই প্রার্থী তার নিকটতম প্রতিদ্বন্দ্বীর চেয়ে এক লাখের বেশি ভোটে এগিয়ে আছেন।

সর্বশেষ তথ্য অনুযায়ী, দেবাংশু পান্ডা পেয়েছেন ১ লাখ ৩৭ হাজার ৪৭৩ ভোট। অন্যদিকে Shambhunath Kurmi পেয়েছেন ৩৮ হাজার ২৬৫ ভোট।

এর আগে পশ্চিমবঙ্গের বিরোধীদলীয় নেতা Suvendu Adhikari এক নির্বাচনী সভায় দাবি করেছিলেন, ফলতা কেন্দ্রে বিজেপি বড় ব্যবধানে জয় পাবে। চলমান ফলাফলে তার সেই পূর্বাভাসই সত্যি হতে চলেছে বলে রাজনৈতিক মহলে আলোচনা চলছে।

রোববার (২৪ মে) সকাল থেকে ভোট গণনা শুরু হয় এবং সন্ধ্যার মধ্যে চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

এই উপনির্বাচনে প্রধান প্রতিদ্বন্দ্বীদের মধ্যে ছিলেন সিপিআই(এম)-এর শম্ভুনাথ কুর্মি এবং কংগ্রেস প্রার্থী Abdul Razzak Molla।

নির্বাচনের আগে নাটকীয় মোড় নেয় পরিস্থিতি, যখন তৃণমূল কংগ্রেসের প্রার্থী Jahangir Khan মনোনয়ন প্রত্যাহারের ঘোষণা দেন। এর ফলে নির্বাচনী লড়াইয়ে বড় ধরনের প্রভাব পড়ে বলে বিশ্লেষকদের ধারণা।

উল্লেখ্য, পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের দ্বিতীয় ধাপে গত ২৯ এপ্রিল প্রথম দফার ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। তবে ফল প্রকাশের আগে Election Commission of India পুনঃভোটের নির্দেশ দেয়। পরে ২১ মে পুনরায় ভোটগ্রহণ সম্পন্ন হয়।

Share.
Leave A Reply

Exit mobile version