বিশ্ব ফুটবলের পরিচিত এক নাম। খেলোয়াড় ও কোচ—দুই ভূমিকাতেই রয়েছে তার দীর্ঘ অভিজ্ঞতা। এবার তিনি বাংলাদেশের জাতীয় ফুটবল দলের প্রধান কোচ হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন বলে জানিয়েছে (বাফুফে)।

জার্মানিতে জন্ম নেওয়া থমাস ডুলি আন্তর্জাতিক ফুটবোল খেলেছেন-এর হয়ে। ডিফেন্ডার হিসেবে ১৯৯৪ সালের বিশ্বকাপে তিনি ছিলেন যুক্তরাষ্ট্র দলের অন্যতম নির্ভরযোগ্য খেলোয়াড়। পরে ১৯৯৮ সালের ফ্রান্স বিশ্বকাপে দলের অধিনায়কের দায়িত্বও পালন করেন তিনি।

খেলোয়াড়ি জীবন শেষে কোচিংয়েও সফলতা পেয়েছেন ডুলি। ২০১১ থেকে ২০১৪ সাল পর্যন্ত তিনি কিংবদন্তি কোচ-এর অধীনে যুক্তরাষ্ট্র জাতীয় দলের সহকারী কোচ হিসেবে কাজ করেন।

এরপর তিনি-এর দায়িত্ব নিয়ে আলোচনায় আসেন। তার অধীনে ফিলিপাইন এশিয়ান কাপের মূল পর্বে জায়গা করে নেয় এবং দলটি নিজেদের ইতিহাসের সর্বোচ্চ ফিফা র‌্যাঙ্কিং অর্জন করে।

সবশেষ তিনি-এর কোচ হিসেবে দায়িত্ব পালন করেছেন। তার কোচিংয়ে দলটি টানা কয়েকটি ম্যাচে জয় পায়।

বাফুফের মতে, এশিয়ার ফুটবল বাস্তবতা, দল গঠন এবং তরুণ খেলোয়াড়দের উন্নয়নে ডুলির অভিজ্ঞতা বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ হতে পারে। জাতীয় দলকে আরও প্রতিযোগিতামূলক করে তোলাই হবে তার প্রধান লক্ষ্য।

ফুটবল বিশ্লেষকদের ধারণা, আন্তর্জাতিক পর্যায়ের অভিজ্ঞতা ও কৌশলগত দক্ষতা কাজে লাগাতে পারলে বাংলাদেশের ফুটবলে নতুন ইতিবাচক পরিবর্তন আনতে পারেন থমাস ডুলি।

Share.
Leave A Reply

Exit mobile version