Close Menu
    What's Hot

    সবশেষ দুই মামলায় আইভীর জামিন বহাল, কারামুক্তিতে বাধা নেই

    May 17, 2026

    ড. ইউনূসসহ সব উপদেষ্টার দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে রিট

    May 17, 2026

    মুখ্যমন্ত্রী বিজয়ের সঙ্গে বৈঠক, ৬ দফা দাবি কমল হাসানের

    May 17, 2026
    Facebook X (Twitter) Instagram
    The Politics Today
    Facebook X (Twitter) Instagram
    Subscribe
    • ● সর্বশেষ
    • বিশ্বমঞ্চ
    • জাতীয় রাজনীতি
    • জেলার হালচাল
    • ইতিহাস
    • দৃষ্টিভঙ্গি
    • ধর্ম
    • প্রবাসে রাজনীতি
    • বিনোদন
      • খেলাধূলা
      • সামাজিক মাধ্যম
    • সংসদ ও নির্বাচন
    The Politics Today
    Home»● সর্বশেষ»হরমুজ প্রণালির নতুন হাতিয়ারের দিকে নজর ইরানের
    ● সর্বশেষ

    হরমুজ প্রণালির নতুন হাতিয়ারের দিকে নজর ইরানের

    May 17, 2026No Comments2 Mins Read ● সর্বশেষ 0 Views
    Share Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email Copy Link
    Follow Us
    Google News Flipboard
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    হরমুজ প্রণালিতে যুদ্ধকালীন অবরোধকে সফল দাবি করার পর এবার সমুদ্রতলের ইন্টারনেট ক্যাবলকে নতুন কৌশলগত হাতিয়ার হিসেবে ব্যবহার করতে চাইছে ইরান। ইউরোপ, এশিয়া ও উপসাগরীয় অঞ্চলের বিপুল ইন্টারনেট ও আর্থিক তথ্য আদান-প্রদানের গুরুত্বপূর্ণ সাবমেরিন কেবলগুলোর ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার ইঙ্গিত দিয়েছে তেহরান।

    রোববার (১৭ মে) মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

    প্রতিবেদনে বলা হয়, ইরান এখন হরমুজ প্রণালির নিচ দিয়ে যাওয়া সাবমেরিন ইন্টারনেট ক্যাবল ব্যবহারের জন্য বিশ্বের বড় প্রযুক্তি কোম্পানিগুলোর কাছ থেকে ফি আদায়ের পরিকল্পনা করছে। একই সঙ্গে রাষ্ট্রীয় গণমাধ্যমগুলো ইঙ্গিত দিয়েছে, অর্থ পরিশোধ না করলে এসব ক্যাবলে বিঘ্ন ঘটতে পারে।

    ইরানের সামরিক মুখপাত্র ইব্রাহিম জোলফাঘারি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে বলেন, “আমরা ইন্টারনেট ক্যাবলের ওপর ফি আরোপ করব।”

    আইআরজিসি-সংশ্লিষ্ট গণমাধ্যমগুলো জানিয়েছে, গুগল, মাইক্রোসফট, মেটা ও অ্যামাজনের মতো প্রতিষ্ঠানগুলোকে ইরানের আইন মেনে চলতে হবে। পাশাপাশি সাবমেরিন ক্যাবল পরিচালনাকারী প্রতিষ্ঠানগুলোকে লাইসেন্স ফি দিতে হবে এবং ক্যাবল মেরামত ও রক্ষণাবেক্ষণের অধিকার শুধুমাত্র ইরানি কোম্পানিগুলোর হাতে থাকবে।

    বিশেষজ্ঞরা বলছেন, সমুদ্রতলের ক্যাবলগুলোই বৈশ্বিক ইন্টারনেট ব্যবস্থার মূল ভিত্তি। বিশ্বের অধিকাংশ ডেটা আদান-প্রদান, আন্তর্জাতিক ব্যাংকিং লেনদেন, সামরিক যোগাযোগ, কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক ক্লাউড সেবা, অনলাইন গেমিং ও ভিডিও স্ট্রিমিং এসব ক্যাবলের মাধ্যমেই পরিচালিত হয়। ফলে এগুলো ক্ষতিগ্রস্ত হলে বিশ্বব্যাপী বড় ধরনের ডিজিটাল বিপর্যয় দেখা দিতে পারে।

    সংযুক্ত আরব আমিরাতভিত্তিক হাবতুর রিসার্চ সেন্টারের গবেষক মোস্তফা আহমেদ বলেন, ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) কাছে ডুবুরি ইউনিট, ছোট সাবমেরিন এবং পানির নিচে পরিচালিত ড্রোন রয়েছে, যা সাবমেরিন ক্যাবলের জন্য ঝুঁকি তৈরি করতে পারে।

    তার ভাষায়, “এ ধরনের হামলা হলে মধ্যপ্রাচ্য ও এশিয়ার বহু অঞ্চলে ভয়াবহ ডিজিটাল বিপর্যয় দেখা দিতে পারে।”

    বিশেষজ্ঞদের মতে, উপসাগরীয় দেশগুলোর ইন্টারনেট ও ব্যাংকিং ব্যবস্থা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে। ভারতের বৃহৎ আউটসোর্সিং শিল্পেও বড় ধাক্কা লাগতে পারে। এছাড়া ইউরোপ ও এশিয়ার আর্থিক লেনদেন এবং পূর্ব আফ্রিকার ইন্টারনেট সংযোগেও এর প্রভাব পড়তে পারে।

    টেলিজিওগ্রাফি নামের একটি টেলিকম গবেষণা প্রতিষ্ঠানের তথ্য অনুযায়ী, হরমুজ প্রণালির মধ্য দিয়ে যাওয়া ‘ফ্যালকন’ ও ‘গালফ ব্রিজ ইন্টারন্যাশনাল’ নামের দুটি গুরুত্বপূর্ণ ক্যাবল ইরানের জলসীমা অতিক্রম করেছে।

    যদিও ইরান সরাসরি কেবল ধ্বংসের হুমকি দেয়নি, তবে দেশটির বিভিন্ন কর্মকর্তা ও রাষ্ট্রীয় গণমাধ্যম যুক্তরাষ্ট্রের মিত্র দেশগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ইঙ্গিত দিয়েছে।

    আন্তর্জাতিক আইন বিশেষজ্ঞদের মতে, সমুদ্র আইনবিষয়ক জাতিসংঘ কনভেনশন অনুযায়ী কোনো উপকূলীয় রাষ্ট্র তার জলসীমায় প্রবেশকারী ক্যাবলের বিষয়ে কিছু শর্ত আরোপ করতে পারে। ইরান সেই আইনের দোহাই দিয়েই নিজেদের অবস্থানকে বৈধতা দেওয়ার চেষ্টা করছে।

    বিশ্লেষকদের মতে, সামরিক শক্তির বাইরে হরমুজ প্রণালির ভৌগোলিক অবস্থানকে দীর্ঘমেয়াদি অর্থনৈতিক ও কৌশলগত শক্তিতে রূপ দিতে চাইছে তেহরান।

    আইআরজিসি ইন্টারনেট ক্যাবল ইরান ইরান প্রযুক্তি যুদ্ধ ডিজিটাল নিরাপত্তা বৈশ্বিক ইন্টারনেট মধ্যপ্রাচ্য সাবমেরিন ক্যাবল হরমুজ প্রণালি
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email

    Related Posts

    সবশেষ দুই মামলায় আইভীর জামিন বহাল, কারামুক্তিতে বাধা নেই

    May 17, 2026

    ড. ইউনূসসহ সব উপদেষ্টার দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে রিট

    May 17, 2026

    মুখ্যমন্ত্রী বিজয়ের সঙ্গে বৈঠক, ৬ দফা দাবি কমল হাসানের

    May 17, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Economy News

    সবশেষ দুই মামলায় আইভীর জামিন বহাল, কারামুক্তিতে বাধা নেই

    May 17, 20261 Views

    হত্যার অভিযোগে দায়ের করা সিদ্ধিরগঞ্জ থানার আরও দুই মামলায় নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র সেলিনা…

    ড. ইউনূসসহ সব উপদেষ্টার দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে রিট

    May 17, 2026

    মুখ্যমন্ত্রী বিজয়ের সঙ্গে বৈঠক, ৬ দফা দাবি কমল হাসানের

    May 17, 2026
    Top Trending

    সবশেষ দুই মামলায় আইভীর জামিন বহাল, কারামুক্তিতে বাধা নেই

    May 17, 20261 Views

    হত্যার অভিযোগে দায়ের করা সিদ্ধিরগঞ্জ থানার আরও দুই মামলায় নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের…

    ড. ইউনূসসহ সব উপদেষ্টার দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে রিট

    May 17, 20260 Views

    হামের টিকা নিয়ে ড. মুহাম্মদ ইউনূসসহ সংশ্লিষ্ট ব্যক্তিদের ভূমিকা তদন্তের নির্দেশনা চেয়ে…

    মুখ্যমন্ত্রী বিজয়ের সঙ্গে বৈঠক, ৬ দফা দাবি কমল হাসানের

    May 17, 20261 Views

    ভারতের তামিলনাড়ুর নতুন মুখ্যমন্ত্রী ও অভিনেতা থালাপতি বিজয়ের সঙ্গে বৈঠক করেছেন বর্ষীয়ান…

    Subscribe to News

    Get the latest sports news from NewsSite about world, sports and politics.

    Advertisement
    Demo
    Facebook X (Twitter) Pinterest Vimeo WhatsApp TikTok Instagram

    News

    • বিশ্বমঞ্চ
    • US Politics
    • EU Politics
    • Business
    • Opinions
    • Connections
    • Science

    Company

    • Information
    • Advertising
    • Classified Ads
    • Contact Info
    • Do Not Sell Data
    • GDPR Policy
    • Media Kits

    Services

    • Subscriptions
    • Customer Support
    • Bulk Packages
    • Newsletters
    • Sponsored News
    • Work With Us

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    Copyright © 2025 The Politics Today, All Rights Reserved.

    • Privacy Policy
    • Terms
    • Accessibility

    Type above and press Enter to search. Press Esc to cancel.