মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প-এর সাম্প্রতিক সফরের পরই এবার চীন সফরে যাচ্ছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। আগামী ১৯ ও ২০ মে দুই দিনের রাষ্ট্রীয় সফরে তিনি বেইজিং সফর করবেন।

শনিবার (১৬ মে) ক্রেমলিনের এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, সফরকালে পুতিন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং-এর সঙ্গে বৈঠক করবেন।

বৈঠকে রাশিয়া ও চীনের মধ্যে বিদ্যমান ‘ব্যাপক অংশীদারিত্ব’ এবং কৌশলগত সহযোগিতা আরও জোরদারের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে। দুই দেশের রাজনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক গভীর করতে এই সফরকে গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে।

Share.
Leave A Reply

Exit mobile version