Close Menu
    What's Hot

    আবু সাঈদ হত্যা মামলায় সাজাপ্রাপ্ত বেরোবির সাবেক ভিসি গ্রেপ্তার

    May 16, 2026

    পাটগ্রাম সীমান্তে সাবেক কূটনীতিক আটক, মিলল ৭ পাসপোর্ট

    May 16, 2026

    ইরানে নতুন হামলার সিদ্ধান্তে চাপে ট্রাম্প

    May 16, 2026
    Facebook X (Twitter) Instagram
    The Politics Today
    Facebook X (Twitter) Instagram
    Subscribe
    • ● সর্বশেষ
    • বিশ্বমঞ্চ
    • জাতীয় রাজনীতি
    • জেলার হালচাল
    • ইতিহাস
    • দৃষ্টিভঙ্গি
    • ধর্ম
    • প্রবাসে রাজনীতি
    • বিনোদন
      • খেলাধূলা
      • সামাজিক মাধ্যম
    • সংসদ ও নির্বাচন
    The Politics Today
    Home»● সর্বশেষ»কুমিল্লা বিভাগ গঠনে আশাবাদ ব্যক্ত করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
    ● সর্বশেষ

    কুমিল্লা বিভাগ গঠনে আশাবাদ ব্যক্ত করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

    May 16, 2026No Comments2 Mins Read ● সর্বশেষ 0 Views
    Share Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email Copy Link
    Follow Us
    Google News Flipboard
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    তারেক রহমান বলেছেন, জনগণের প্রত্যাশা অনুযায়ী ধাপে ধাপে সব প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ করছে সরকার। কুমিল্লাকে বিভাগ হিসেবে গঠনের দাবি যদি জনগণের পক্ষ থেকে জোরালোভাবে উঠে আসে, তবে তা বাস্তবায়নের আশ্বাসও দেন তিনি।

    শনিবার (১৬ মে) কুমিল্লা জেলার বরুড়া উপজেলার লক্ষীপুর এলাকায় এক পথসভায় তিনি এসব কথা বলেন।

    প্রধানমন্ত্রী বলেন, তার নেতৃত্বাধীন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সবসময় জনগণের কল্যাণে কাজ করে। নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতিগুলো বাস্তবায়নে সরকার ইতোমধ্যে কাজ শুরু করেছে এবং সেগুলো ধীরে ধীরে পূরণ করা হবে।

    তিনি জানান, কৃষকদের উন্নয়নে সরকারের পদক্ষেপ হিসেবে দায়িত্ব নেওয়ার পরপরই প্রায় ১২ লাখ কৃষকের কৃষিঋণ মওকুফ করা হয়েছে। এতে বিপুলসংখ্যক কৃষক ঋণের বোঝা থেকে মুক্তি পেয়েছেন।

    কৃষিনির্ভর অর্থনীতির গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, কুমিল্লা অঞ্চল থেকে দেশের বিভিন্ন স্থানে উল্লেখযোগ্য পরিমাণ কৃষিপণ্য সরবরাহ হয়। স্থানীয়দের দাবির প্রেক্ষিতে সেখানে একটি কৃষি বিশ্ববিদ্যালয় স্থাপনের বিষয়েও উদ্যোগ নেওয়া হবে বলে জানান তিনি। এ বিষয়ে শিগগিরই শিক্ষামন্ত্রীর সঙ্গে আলোচনা করার কথাও উল্লেখ করেন।

    পূর্ববর্তী সরকারের সমালোচনা করে প্রধানমন্ত্রী বলেন, গত প্রায় দেড় দশকে জনগণের ওপর নির্যাতন, অর্থ পাচার ও অর্থনৈতিক দুরবস্থার সৃষ্টি হয়েছে। ফলে বর্তমান সরকারকে চ্যালেঞ্জের মধ্য দিয়ে এগোতে হচ্ছে। এই পরিস্থিতিতে জনগণকে ধৈর্য ধরার আহ্বান জানান তিনি।

    তিনি আরও বলেন, জনগণই বিএনপির মূল শক্তি। দেশের উন্নয়ন ও অগ্রগতির জন্য সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান প্রধানমন্ত্রী।

    পথসভায় সভাপতিত্ব করেন গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের সুমন। সভায় আরও বক্তব্য দেন কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী হাজী আমিন উর রশিদ ইয়াছিনসহ স্থানীয় বিএনপি নেতারা।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email

    Related Posts

    আবু সাঈদ হত্যা মামলায় সাজাপ্রাপ্ত বেরোবির সাবেক ভিসি গ্রেপ্তার

    May 16, 2026

    পাটগ্রাম সীমান্তে সাবেক কূটনীতিক আটক, মিলল ৭ পাসপোর্ট

    May 16, 2026

    ইরানে নতুন হামলার সিদ্ধান্তে চাপে ট্রাম্প

    May 16, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Economy News

    আবু সাঈদ হত্যা মামলায় সাজাপ্রাপ্ত বেরোবির সাবেক ভিসি গ্রেপ্তার

    May 16, 20260 Views

    রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) সাবেক উপাচার্য অধ্যাপক মো. হাসিবুর রশীদকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার…

    পাটগ্রাম সীমান্তে সাবেক কূটনীতিক আটক, মিলল ৭ পাসপোর্ট

    May 16, 2026

    ইরানে নতুন হামলার সিদ্ধান্তে চাপে ট্রাম্প

    May 16, 2026
    Top Trending

    আবু সাঈদ হত্যা মামলায় সাজাপ্রাপ্ত বেরোবির সাবেক ভিসি গ্রেপ্তার

    May 16, 20260 Views

    রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) সাবেক উপাচার্য অধ্যাপক মো. হাসিবুর রশীদকে গ্রেপ্তার…

    পাটগ্রাম সীমান্তে সাবেক কূটনীতিক আটক, মিলল ৭ পাসপোর্ট

    May 16, 20260 Views

    লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার দহগ্রাম সীমান্ত দিয়ে অবৈধভাবে দেশে প্রবেশের সময় পররাষ্ট্র মন্ত্রণালয়ের…

    ইরানে নতুন হামলার সিদ্ধান্তে চাপে ট্রাম্প

    May 16, 20260 Views

    চীন সফর শেষে ওয়াশিংটনে ফিরে ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান পুনরায় শুরু করবেন…

    Subscribe to News

    Get the latest sports news from NewsSite about world, sports and politics.

    Advertisement
    Demo
    Facebook X (Twitter) Pinterest Vimeo WhatsApp TikTok Instagram

    News

    • বিশ্বমঞ্চ
    • US Politics
    • EU Politics
    • Business
    • Opinions
    • Connections
    • Science

    Company

    • Information
    • Advertising
    • Classified Ads
    • Contact Info
    • Do Not Sell Data
    • GDPR Policy
    • Media Kits

    Services

    • Subscriptions
    • Customer Support
    • Bulk Packages
    • Newsletters
    • Sponsored News
    • Work With Us

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    Copyright © 2025 The Politics Today, All Rights Reserved.

    • Privacy Policy
    • Terms
    • Accessibility

    Type above and press Enter to search. Press Esc to cancel.