ইরান কর্তৃপক্ষ দাবি করেছে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে চলমান সংঘাতে ক্ষতিগ্রস্ত তেহরানের প্রায় ৮০ শতাংশ এলাকা ইতোমধ্যে পুনর্গঠন ও মেরামত করা হয়েছে। দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম আইআরআইবি এ তথ্য প্রকাশ করেছে।

তেহরান প্রদেশের ডেপুটি গভর্নর Seyyed Kamaleddin Mirjafariyan এক বিবৃতিতে জানান, সংঘাত চলাকালে তেহরান প্রদেশে ৬০ হাজারের বেশি আবাসিক ও বাণিজ্যিক স্থাপনা হামলার শিকার হয়েছে। তিনি এই সংঘাতকে “তৃতীয় আরোপিত যুদ্ধ” হিসেবে উল্লেখ করেন।

ইরান সরকারের প্রাথমিক হিসাব অনুযায়ী, গত ২৮ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া সংঘাতে দেশটির প্রত্যক্ষ ও পরোক্ষ ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ২৭০ বিলিয়ন মার্কিন ডলারে পৌঁছেছে।

প্রতিবেদনে বলা হয়েছে, হামলায় ইরানের গুরুত্বপূর্ণ অবকাঠামো—সেতু, বন্দর, রেলওয়ে নেটওয়ার্ক, বিশ্ববিদ্যালয়, গবেষণা কেন্দ্র, বিদ্যুৎকেন্দ্র ও পানি শোধনাগার ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া বহু হাসপাতাল, শিক্ষা প্রতিষ্ঠান এবং সাধারণ মানুষের বাড়িঘরও ধ্বংস হয়েছে।

তবে কঠিন পরিস্থিতির মধ্যেও রাজধানী তেহরানের ক্ষতিগ্রস্ত এলাকাগুলো দ্রুত পুনর্গঠন করে স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনতে কাজ করছে ইরান সরকার।

Share.
Leave A Reply

Exit mobile version