তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, বর্তমান সরকার প্রায় ৩০ লাখ কোটি টাকার ঋণের চাপ বহন করছে। তিনি দাবি করেন, পূর্ববর্তী বাংলাদেশ আওয়ামী লীগ সরকারের রেখে যাওয়া ভঙ্গুর অর্থনৈতিক পরিস্থিতির প্রভাব এখনো মোকাবিলা করতে হচ্ছে।

বুধবার (১৩ মে) রাজধানীর উত্তরা এলাকায় মাসব্যাপী ইসলামী প্রতিযোগিতা ‘আলোকিত মাহে রমাদান’-এর চূড়ান্ত পর্বের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তথ্যমন্ত্রী বলেন, দেশের অর্থনীতিকে স্বাবলম্বী ও স্থিতিশীল অবস্থায় ফিরিয়ে আনতে সরকারের অন্তত আরও দুই বছর সময় প্রয়োজন। এ সময়ের মধ্যে রাজনৈতিক বিভাজন সৃষ্টি না করে জাতীয় ঐক্য ধরে রাখার আহ্বান জানান তিনি।

তিনি আরও বলেন, দেশের অর্থনীতি পুনরুদ্ধারে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। অতীতে ধর্মীয় পরিচয়কে কেন্দ্র করে মানুষের মধ্যে বিভেদ তৈরির চেষ্টা হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

অনুষ্ঠানে তিনি বলেন, বর্তমানে দেশে শান্তিপূর্ণ রাজনৈতিক ও সামাজিক পরিবেশ বজায় রয়েছে এবং এ ধরনের আয়োজন তারই প্রতিফলন।

Share.
Leave A Reply

Exit mobile version