ভারতের তামিলনাড়ু রাজ্যে উপাসনালয়, শিক্ষাপ্রতিষ্ঠান ও বাসস্ট্যান্ডের কাছাকাছি থাকা ৭১৭টি সরকারি মদের দোকান বন্ধের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী Vijay। মঙ্গলবার প্রকাশিত এক সরকারি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তি অনুযায়ী, সরকারি মালিকানাধীন Tamil Nadu State Marketing Corporation Limited (টাসম্যাক)-এর আওতাধীন এসব দোকান আগামী দুই সপ্তাহের মধ্যে বন্ধ করতে হবে।

সরকারি এক সমীক্ষায় দেখা গেছে, তামিলনাড়ুর মোট ৪ হাজার ৭৬৫টি টাসম্যাক দোকানের মধ্যে ৭১৭টি সংবেদনশীল জনসমাগম এলাকার ৫০০ মিটারের মধ্যে অবস্থিত। এর মধ্যে ২৭৬টি দোকান উপাসনালয়ের পাশে, ১৮৬টি শিক্ষাপ্রতিষ্ঠানের কাছে এবং ২৫৫টি বাসস্ট্যান্ডের আশপাশে রয়েছে।

রাজ্য সরকার জানিয়েছে, জনস্বার্থ ও সামাজিক পরিবেশ বিবেচনায় এসব দোকান বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একই সঙ্গে নির্ধারিত সময়ের মধ্যে সিদ্ধান্ত বাস্তবায়নে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনাও দেওয়া হয়েছে।

২০২৬ সালের তামিলনাড়ু বিধানসভা নির্বাচনের পর ক্ষমতায় আসা তামিলাগা ভেট্ট্রি কাজাগম (টিভিকে) সরকারের এটি অন্যতম গুরুত্বপূর্ণ প্রশাসনিক পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।

সরকারি সূত্রে বলা হয়েছে, সমীক্ষার মাধ্যমে জনবহুল ও সংবেদনশীল এলাকাগুলোর কাছাকাছি থাকা দোকানগুলো চিহ্নিত করা হয়। এরপর সামাজিক প্রভাব বিবেচনা করে সেগুলো বন্ধের সিদ্ধান্ত নেয় সরকার।

Share.
Leave A Reply

Exit mobile version