অভিনেতা থেকে ভারতের তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হওয়া Vijay–এর সঙ্গে দেখা করতে ৬৫০ কিলোমিটার পথ হেঁটে চেন্নাইয়ের উদ্দেশ্যে রওনা হয়েছেন কেরালার এক দম্পতি। কেরালার মালাপ্পুরম থেকে চেন্নাই পর্যন্ত তাদের এই ব্যতিক্রমী পদযাত্রার গল্প ইতোমধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।

ভারতীয় সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, গত ৭ মে কেরালার মালাপ্পুরম জেলার তানুর এলাকার বাসিন্দা মোহাম্মদ রাফি ও তার স্ত্রী সি.পি. উম্মু শাহানামোল তামিলনাড়ুর উদ্দেশ্যে যাত্রা শুরু করেন। তাদের লক্ষ্য—নতুন মুখ্যমন্ত্রী বিজয়ের সঙ্গে সরাসরি সাক্ষাৎ করে শুভেচ্ছা জানানো।

দম্পতির দাবি, তারা দীর্ঘদিন ধরেই বিজয়ের ভক্ত। বিশেষ করে রাজনীতিতে তার উত্থান এবং নির্বাচনে জয় তাদের অনুপ্রাণিত করেছে এই দীর্ঘ পদযাত্রায় নামতে।

পেশায় চালক রাফি ও তার স্ত্রী সামাজিক যোগাযোগমাধ্যমে নিয়মিত ভ্লগ করেন। যাত্রাপথের বিভিন্ন ভিডিওতে দেখা গেছে, ব্যাগ, তাঁবু ও প্রয়োজনীয় সামগ্রী সঙ্গে নিয়ে তারা মহাসড়ক ধরে হাঁটছেন। প্রতিদিন সকালে যাত্রা শুরু করে রাত হলে নিরাপদ স্থানে বিশ্রাম নিচ্ছেন তারা।

স্থানীয় সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তারা বলেন, বিজয়ের সিনেমার চরিত্রগুলো তাদের গভীরভাবে প্রভাবিত করেছে। বহুদিন ধরেই প্রিয় অভিনেতাকে সামনাসামনি দেখার স্বপ্ন দেখছিলেন তারা।

তবে বিজয়ের সঙ্গে দেখা করার কোনো আনুষ্ঠানিক নিশ্চয়তা না থাকলেও এই দম্পতি আশাবাদী, শেষ পর্যন্ত তারা সেই সুযোগ পাবেন।

এদিকে, সাম্প্রতিক তামিলনাড়ু বিধানসভা নির্বাচনে বিজয়ের দল ১০৮টি আসন পেয়ে একক বৃহত্তম দল হিসেবে আত্মপ্রকাশ করে। পরে চেন্নাইয়ের জওহরলাল নেহরু স্টেডিয়ামে আয়োজিত অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেন তিনি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন Rahul Gandhi–সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা।

Share.
Leave A Reply

Exit mobile version