
প্রবীণ রাজনীতিবিদ মির্জা আব্বাস ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন বলে জানিয়েছেন তাঁর সহধর্মিণী আফরোজা আব্বাস। তিনি জানান, বর্তমানে তাঁর শারীরিক অবস্থা অনেকটাই ভালো এবং পুরোপুরি সুস্থ হয়ে খুব শিগগিরই দেশে ফেরার আশা করা যাচ্ছে।
মির্জা আব্বাসের সুস্থতার জন্য দেশবাসী ও দলের নেতাকর্মীদের দোয়া এবং ভালোবাসার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন আফরোজা আব্বাস। একইসঙ্গে তাঁর দ্রুত আরোগ্যের জন্য সবার কাছে দোয়া কামনা করেছেন তিনি।
উল্লেখ্য, গত ১১ মার্চ হঠাৎ অসুস্থ হয়ে পড়লে মির্জা আব্বাসকে প্রথমে রাজধানীর একটি হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার উন্নতির লক্ষ্যে তাঁকে এয়ার অ্যাম্বুলেন্সে করে সিঙ্গাপুরে নেওয়া হয় উন্নত চিকিৎসার জন্য।
সিঙ্গাপুরে প্রায় এক মাস চিকিৎসা নেওয়ার পর শারীরিক অবস্থার উন্নতি হলে তাঁকে মালয়েশিয়ার একটি বিশেষায়িত হাসপাতালে স্থানান্তর করা হয়। বর্তমানে সেখানে চিকিৎসকদের তত্ত্বাবধানে নিয়মিত থেরাপি ও চিকিৎসা গ্রহণ করছেন তিনি।