রাজনৈতিক সংকটের কোনো কার্যকর সমাধান সামরিক পদ্ধতিতে সম্ভব নয় বলে মন্তব্য করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। হরমুজ প্রণালিকে ঘিরে চলমান উত্তেজনা এই বাস্তবতাকে আরও স্পষ্ট করেছে বলেও তিনি উল্লেখ করেন।

মঙ্গলবার (৫ মে) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় আরাগচি বলেন, পাকিস্তানের উদ্যোগে যখন আলোচনা এগোচ্ছে, তখন বাইরের প্ররোচনায় নতুন করে সংকটে জড়ানোর বিষয়ে যুক্তরাষ্ট্রকে সতর্ক থাকা উচিত। একই ধরনের সতর্কতা সংযুক্ত আরব আমিরাতের ক্ষেত্রেও প্রযোজ্য বলে তিনি মন্তব্য করেন।

তিনি আরও দাবি করেন, যুক্তরাষ্ট্রের ঘোষিত ‘প্রজেক্ট ফ্রিডম’ কার্যত পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে এবং এটি অচলাবস্থার দিকে নিয়ে যাচ্ছে।

উল্লেখ্য, হরমুজ প্রণালিতে আটকে পড়া বিভিন্ন দেশের জাহাজ চলাচল স্বাভাবিক করতে সোমবার থেকে ‘প্রজেক্ট ফ্রিডম’ নামে একটি সামরিক অভিযান শুরু করে যুক্তরাষ্ট্র। তবে ইরান এই উদ্যোগকে যুদ্ধবিরতি লঙ্ঘন হিসেবে দেখছে এবং এর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার ঘোষণা দিয়েছে।

Share.
Leave A Reply

Exit mobile version