
বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক সাকিব আল হাসান জানিয়েছেন, তার ক্রিকেট ক্যারিয়ার এখনও শেষ হয়নি। তবে ভবিষ্যতে আবারও রাজনীতিতে সক্রিয় হওয়ার ইচ্ছা রয়েছে তার।
একটি গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, রাজনীতিতে ফিরলে তিনি আগের মতোই একই দলের হয়ে কাজ করতে চান। দল পরিবর্তনের বিষয়ে তার কোনো আগ্রহ নেই বলেও স্পষ্ট করেন তিনি।
সাকিব বলেন, “আমি কখনও দল বদলানোর মানুষ নই। ছোট দল হোক বা বড় দল—যেখানে থেকেছি, সবসময় সেই দলের প্রতিই অনুগত থেকেছি। পল্টি দেওয়ার অভ্যাস আমার নেই।”
বর্তমানে তার সমর্থিত রাজনৈতিক দলের কার্যক্রম নিষিদ্ধ থাকলেও, এই পরিস্থিতি স্থায়ী হবে না বলে মনে করেন তিনি। তার মতে, গণতান্ত্রিক ব্যবস্থায় কোনো দলকে দীর্ঘ সময় ধরে নিষিদ্ধ রাখা সম্ভব নয়।
তিনি আরও বলেন, “একটি বড় জনগোষ্ঠীকে দীর্ঘদিন দমিয়ে রাখা যায় না। এতে দেশের রাজনীতি বা উন্নয়নের জন্য ভালো কিছু হয় না।”
সাকিবের এই বক্তব্য নতুন করে রাজনৈতিক অঙ্গনে আলোচনা সৃষ্টি করেছে। ভবিষ্যতে তিনি কীভাবে রাজনীতিতে ভূমিকা রাখবেন, সেটাই এখন দেখার বিষয়।