Close Menu
    What's Hot

    চট্টগ্রাম বন্দরে নতুন ইতিহাস, একদিনে সর্বোচ্চ কনটেইনার হ্যান্ডলিংয়ের রেকর্ড

    May 2, 2026

    প্রথম বাংলাদেশি হিসেবে মাউন্ট মাকালু জয় করলেন বাবর

    May 2, 2026

    সৌদি পৌঁছেছেন ৪১ হাজার ৬২৯ জন হজযাত্রী

    May 2, 2026
    Facebook X (Twitter) Instagram
    The Politics Today
    Facebook X (Twitter) Instagram
    Subscribe
    • ● সর্বশেষ
    • বিশ্বমঞ্চ
    • জাতীয় রাজনীতি
    • জেলার হালচাল
    • ইতিহাস
    • দৃষ্টিভঙ্গি
    • ধর্ম
    • প্রবাসে রাজনীতি
    • বিনোদন
      • খেলাধূলা
      • সামাজিক মাধ্যম
    • সংসদ ও নির্বাচন
    The Politics Today
    Home»● সর্বশেষ»প্রথম বাংলাদেশি হিসেবে মাউন্ট মাকালু জয় করলেন বাবর
    ● সর্বশেষ

    প্রথম বাংলাদেশি হিসেবে মাউন্ট মাকালু জয় করলেন বাবর

    May 2, 2026No Comments2 Mins Read ● সর্বশেষ 0 Views
    Share Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email Copy Link
    Follow Us
    Google News Flipboard
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    বিশ্বের পঞ্চম সর্বোচ্চ পর্বতশৃঙ্গ মাউন্ট মাকালু জয় করে নতুন ইতিহাস গড়েছেন বাংলাদেশের পর্বতারোহী বাবর আলী। শনিবার ভোর ৫টা ৪৫ মিনিটে (বাংলাদেশ সময়) তিনি ৮,৪৮৫ মিটার উচ্চতার এই দুর্গম শৃঙ্গের চূড়ায় পৌঁছান।

    মহালাঙ্গুর হিমাল অঞ্চলে অবস্থিত এই পর্বতে এটিই কোনো বাংলাদেশির প্রথম সফল আরোহণ। অভিযানের আয়োজক প্রতিষ্ঠান ভার্টিক্যাল ড্রিমার্স বিষয়টি নিশ্চিত করেছে।

    প্রতিষ্ঠানটির তথ্যমতে, টানা প্রায় সাড়ে আট ঘণ্টার কঠিন আরোহনের পর বাবর আলী চূড়ায় পৌঁছাতে সক্ষম হন। এর মাধ্যমে প্রথমবারের মতো এই শৃঙ্গে উড়েছে বাংলাদেশের লাল-সবুজ পতাকা। একই সঙ্গে তিনি বিশ্বের ১৪টি আট-হাজারি শৃঙ্গের মধ্যে পাঁচটি জয় করা একমাত্র বাংলাদেশি হিসেবে নিজের অবস্থান আরও শক্ত করেছেন।

    তবে অভিযানের ঝুঁকি এখনো কাটেনি বলে জানানো হয়েছে। নিরাপদে বেসক্যাম্পে ফিরে আসার আগ পর্যন্ত পুরো মিশন সফল ধরা হবে না—এমনটাই জানিয়েছেন সংশ্লিষ্টরা।

    পর্বতারোহীদের কাছে “গ্রেট ব্ল্যাক ওয়ান” নামে পরিচিত মাকালু তার পিরামিড আকৃতির জন্য বিশেষভাবে চেনা। আশপাশে বড় পর্বত না থাকায় প্রবল বাতাসে অনেক সময় বরফ সরে গিয়ে কালো পাথুরে অংশ দৃশ্যমান হয়—সেখান থেকেই এর নামকরণ হয়েছে বলে ধারণা করা হয়।

    ২০১৪ সাল থেকে পর্বতারোহণে যুক্ত বাবর আলী এর আগে মাউন্ট এভারেস্ট, লোৎসে, অন্নপূর্ণা-১ এবং মাউন্ট মানাসলু-সহ একাধিক শৃঙ্গ জয় করেছেন। ২০২৫ সালে তিনি কৃত্রিম অক্সিজেন ছাড়া মানাসলু আরোহণ করে বিরল কৃতিত্ব অর্জন করেন।

    এছাড়া ২০২২ সালে আমা দাবলাম জয় করার মাধ্যমে প্রথম বাংলাদেশি হিসেবে নতুন মাইলফলক স্থাপন করেন। ২০২৪ সালে এভারেস্ট ও লোৎসে জয়ের মাধ্যমে আন্তর্জাতিক পর্বতারোহণ অঙ্গনে আরও পরিচিতি পান তিনি।

    মাকালু অভিযানে তার সঙ্গী ছিলেন শেরপা আং কামি। এ অভিযানে বিভিন্ন প্রতিষ্ঠান পৃষ্ঠপোষকতা প্রদান করেছে।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email

    Related Posts

    চট্টগ্রাম বন্দরে নতুন ইতিহাস, একদিনে সর্বোচ্চ কনটেইনার হ্যান্ডলিংয়ের রেকর্ড

    May 2, 2026

    থানাগুলোকে দালালমুক্ত করার নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর

    May 2, 2026

    মেগা প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

    May 2, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Economy News

    চট্টগ্রাম বন্দরে নতুন ইতিহাস, একদিনে সর্বোচ্চ কনটেইনার হ্যান্ডলিংয়ের রেকর্ড

    May 2, 20261 Views

    দেশের প্রধান সমুদ্রবন্দর চট্টগ্রাম বন্দর আবারও গড়েছে নতুন রেকর্ড। বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি)-এ একদিনে…

    প্রথম বাংলাদেশি হিসেবে মাউন্ট মাকালু জয় করলেন বাবর

    May 2, 2026

    সৌদি পৌঁছেছেন ৪১ হাজার ৬২৯ জন হজযাত্রী

    May 2, 2026
    Top Trending

    চট্টগ্রাম বন্দরে নতুন ইতিহাস, একদিনে সর্বোচ্চ কনটেইনার হ্যান্ডলিংয়ের রেকর্ড

    May 2, 20261 Views

    দেশের প্রধান সমুদ্রবন্দর চট্টগ্রাম বন্দর আবারও গড়েছে নতুন রেকর্ড। বন্দরের নিউমুরিং কনটেইনার…

    প্রথম বাংলাদেশি হিসেবে মাউন্ট মাকালু জয় করলেন বাবর

    May 2, 20260 Views

    বিশ্বের পঞ্চম সর্বোচ্চ পর্বতশৃঙ্গ মাউন্ট মাকালু জয় করে নতুন ইতিহাস গড়েছেন বাংলাদেশের…

    সৌদি পৌঁছেছেন ৪১ হাজার ৬২৯ জন হজযাত্রী

    May 2, 20261 Views

    পবিত্র হজ পালন করতে গিয়ে এখন পর্যন্ত ৪১ হাজার ৬২৯ জন বাংলাদেশি…

    Subscribe to News

    Get the latest sports news from NewsSite about world, sports and politics.

    Advertisement
    Demo
    Facebook X (Twitter) Pinterest Vimeo WhatsApp TikTok Instagram

    News

    • বিশ্বমঞ্চ
    • US Politics
    • EU Politics
    • Business
    • Opinions
    • Connections
    • Science

    Company

    • Information
    • Advertising
    • Classified Ads
    • Contact Info
    • Do Not Sell Data
    • GDPR Policy
    • Media Kits

    Services

    • Subscriptions
    • Customer Support
    • Bulk Packages
    • Newsletters
    • Sponsored News
    • Work With Us

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    Copyright © 2025 The Politics Today, All Rights Reserved.

    • Privacy Policy
    • Terms
    • Accessibility

    Type above and press Enter to search. Press Esc to cancel.