চলতি এপ্রিলের প্রথম ২২ দিনে দেশে প্রবাসী আয় বা রেমিট্যান্স এসেছে ২৪১ কোটি ৭০ লাখ মার্কিন ডলার। প্রতিদিন গড়ে দেশে এসেছে প্রায় ১০ কোটি ১৯ লাখ ডলার রেমিট্যান্স।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য জানান।

তিনি জানান, গত বছরের একই সময়ে এপ্রিলের প্রথম ২২ দিনে রেমিট্যান্স এসেছিল ২০৫ কোটি ৩০ লাখ ডলার। সেই তুলনায় চলতি বছরে রেমিট্যান্স প্রবাহ বেড়েছে।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, চলতি অর্থবছরের জুলাই থেকে ২২ এপ্রিল পর্যন্ত দেশে মোট রেমিট্যান্স এসেছে ২ হাজার ৮৬২ কোটি ৬০ লাখ ডলার, যা গত বছরের তুলনায় প্রায় ২০ দশমিক ১০ শতাংশ বেশি।

এর আগে গত মার্চ মাসে দেশে রেমিট্যান্স আসে ৩৭৫ কোটি ৫০ লাখ ডলার, যা দেশের ইতিহাসে এক মাসে সর্বোচ্চ প্রবাসী আয় হিসেবে রেকর্ড গড়ে।

Share.
Leave A Reply

Exit mobile version