যুক্তরাষ্ট্রের সঙ্গে টানা কয়েক সপ্তাহের সংঘাতের পর ইরান নিজেদেরকে ‘মাঠের বিজয়ী’ হিসেবে দাবি করেছে। দেশটির পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ এক টেলিভিশন ভাষণে এ দাবি তুলে ধরেন।

তিনি বলেন, এই সংঘাতে যুক্তরাষ্ট্র তাদের মূল লক্ষ্য অর্জনে ব্যর্থ হয়েছে। পাশাপাশি ইরান এখনো গুরুত্বপূর্ণ সামুদ্রিক রুট হরমুজ প্রণালির ওপর নিজেদের নিয়ন্ত্রণ বজায় রেখেছে।

গালিবাফ আরও জানান, ইরান যে সাময়িক যুদ্ধবিরতিতে রাজি হয়েছে, তা কোনো দুর্বলতার কারণে নয়; বরং প্রতিপক্ষ তাদের শর্ত মেনে নেওয়াতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তার ভাষায়, প্রতিপক্ষ ইরানের ওপর নিজেদের শর্ত চাপিয়ে দিতে চেয়েছিল। তবে ইরান নিজেদের অধিকার রক্ষায় দৃঢ় অবস্থান নিয়েছে। তিনি উল্লেখ করেন, আলোচনা বা নেগোশিয়েশনও এই সংগ্রামেরই একটি অংশ।

Share.
Leave A Reply

Exit mobile version