Close Menu
    What's Hot

    ডেপুটি স্পিকারের নামে ভুয়া ফেসবুক পেজ ও গ্রুপ নিয়ে সতর্কতা

    April 18, 2026

    হজের ব্যয় আরও কমানোর পরিকল্পনা প্রধানমন্ত্রীর

    April 18, 2026

    চট্টগ্রাম বন্দরে একসঙ্গে ১ লাখ ৩৮ হাজার টন জ্বালানি তেল নিয়ে চারটি জাহাজ

    April 17, 2026
    Facebook X (Twitter) Instagram
    The Politics Today
    Facebook X (Twitter) Instagram
    Subscribe
    • ● সর্বশেষ
    • বিশ্বমঞ্চ
    • জাতীয় রাজনীতি
    • জেলার হালচাল
    • ইতিহাস
    • দৃষ্টিভঙ্গি
    • ধর্ম
    • প্রবাসে রাজনীতি
    • বিনোদন
      • খেলাধূলা
      • সামাজিক মাধ্যম
    • সংসদ ও নির্বাচন
    The Politics Today
    Home»● সর্বশেষ»হজের ব্যয় আরও কমানোর পরিকল্পনা প্রধানমন্ত্রীর
    ● সর্বশেষ

    হজের ব্যয় আরও কমানোর পরিকল্পনা প্রধানমন্ত্রীর

    April 18, 2026No Comments1 Min Read ● সর্বশেষ 0 Views
    Share Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email Copy Link
    Follow Us
    Google News Flipboard
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    আগামী বছর থেকে হজযাত্রীদের জন্য ব্যয় কমানো এবং সেবার মান আরও উন্নত করার উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শুক্রবার (১৭ এপ্রিল) রাতে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে চলতি বছরের হজ ফ্লাইট কার্যক্রম উদ্বোধনকালে তিনি এ কথা বলেন।

    উদ্বোধনের আগে প্রধানমন্ত্রী রাজধানীর আশকোনা হজ ক্যাম্প পরিদর্শন করেন। সেখানে তিনি হজযাত্রীদের সঙ্গে কথা বলেন এবং সার্বিক ব্যবস্থাপনা সম্পর্কে খোঁজ নেন।

    অনুষ্ঠানে ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিমানবন্দরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

    প্রধানমন্ত্রী বলেন, সরকারের দায়িত্ব গ্রহণের আগেই হজ ব্যবস্থাপনার অনেক প্রস্তুতি সম্পন্ন হয়েছিল। এরপর দায়িত্ব নেওয়ার পরও খরচ কমাতে উদ্যোগ নেওয়া হয়েছে এবং অন্তত ১২ হাজার টাকা ব্যয় কমানো সম্ভব হয়েছে। আগামী বছর আরও কম খরচে হজ পালনের সুযোগ তৈরির চেষ্টা অব্যাহত থাকবে বলেও তিনি উল্লেখ করেন।

    তিনি হজযাত্রীদের নিরাপদ যাত্রা কামনা করেন এবং দেশ ও জাতির কল্যাণে দোয়া করার আহ্বান জানান। পাশাপাশি সরকারের চলমান উন্নয়ন কার্যক্রম সফলভাবে বাস্তবায়নের জন্যও দোয়া কামনা করেন।

    অনুষ্ঠান শেষে হজযাত্রীদের নিয়ে দেশ ও জাতির মঙ্গল কামনায় বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। পরে প্রধানমন্ত্রী বিমানবন্দর থেকে তার বাসভবনের উদ্দেশ্যে রওনা দেন।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email

    Related Posts

    ডেপুটি স্পিকারের নামে ভুয়া ফেসবুক পেজ ও গ্রুপ নিয়ে সতর্কতা

    April 18, 2026

    চট্টগ্রাম বন্দরে একসঙ্গে ১ লাখ ৩৮ হাজার টন জ্বালানি তেল নিয়ে চারটি জাহাজ

    April 17, 2026

    হরমুজ প্রণালি আবার খুলে দিল ইরান, বাণিজ্যিক জাহাজ চলাচলে স্বস্তি

    April 17, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Economy News

    ডেপুটি স্পিকারের নামে ভুয়া ফেসবুক পেজ ও গ্রুপ নিয়ে সতর্কতা

    April 18, 20260 Views

    জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের নাম ব্যবহার করে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভুয়া পেজ…

    হজের ব্যয় আরও কমানোর পরিকল্পনা প্রধানমন্ত্রীর

    April 18, 2026

    চট্টগ্রাম বন্দরে একসঙ্গে ১ লাখ ৩৮ হাজার টন জ্বালানি তেল নিয়ে চারটি জাহাজ

    April 17, 2026
    Top Trending

    ডেপুটি স্পিকারের নামে ভুয়া ফেসবুক পেজ ও গ্রুপ নিয়ে সতর্কতা

    April 18, 20260 Views

    জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের নাম ব্যবহার করে সামাজিক যোগাযোগমাধ্যম…

    হজের ব্যয় আরও কমানোর পরিকল্পনা প্রধানমন্ত্রীর

    April 18, 20260 Views

    আগামী বছর থেকে হজযাত্রীদের জন্য ব্যয় কমানো এবং সেবার মান আরও উন্নত…

    চট্টগ্রাম বন্দরে একসঙ্গে ১ লাখ ৩৮ হাজার টন জ্বালানি তেল নিয়ে চারটি জাহাজ

    April 17, 20260 Views

    চট্টগ্রাম বন্দরে বড় ধরনের জ্বালানি সরবরাহ এসেছে। একসঙ্গে চারটি জাহাজে মোট ১…

    Subscribe to News

    Get the latest sports news from NewsSite about world, sports and politics.

    Advertisement
    Demo
    Facebook X (Twitter) Pinterest Vimeo WhatsApp TikTok Instagram

    News

    • বিশ্বমঞ্চ
    • US Politics
    • EU Politics
    • Business
    • Opinions
    • Connections
    • Science

    Company

    • Information
    • Advertising
    • Classified Ads
    • Contact Info
    • Do Not Sell Data
    • GDPR Policy
    • Media Kits

    Services

    • Subscriptions
    • Customer Support
    • Bulk Packages
    • Newsletters
    • Sponsored News
    • Work With Us

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    Copyright © 2025 The Politics Today, All Rights Reserved.

    • Privacy Policy
    • Terms
    • Accessibility

    Type above and press Enter to search. Press Esc to cancel.