ইসরাইল ও লেবাননের মধ্যে ঘোষিত ১০ দিনের অস্থায়ী যুদ্ধবিরতিকে ইতিবাচক পদক্ষেপ হিসেবে স্বাগত জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। তিনি সংশ্লিষ্ট সকল পক্ষকে এই সমঝোতা যথাযথভাবে মেনে চলার আহ্বান জানিয়েছেন।

এক বিবৃতিতে মহাসচিবের মুখপাত্র স্টিফেন ডুজারিক জানান, বৃহস্পতিবার (১৬ এপ্রিল) এই যুদ্ধবিরতির ঘোষণাকে স্বাগত জানান গুতেরেস। একই সঙ্গে চুক্তি বাস্তবায়নে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতামূলক ভূমিকার প্রশংসাও করেন তিনি।

জাতিসংঘের মতে, এই সাময়িক বিরতি চলমান উত্তেজনা প্রশমনে সহায়ক হতে পারে এবং আলোচনার মাধ্যমে স্থায়ী সমাধানের পথ খুলে দিতে পারে।

গুতেরেস জোর দিয়ে বলেন, যুদ্ধবিরতি কার্যকর রাখতে সব পক্ষকে আন্তর্জাতিক আইন, বিশেষ করে আন্তর্জাতিক মানবিক আইন মেনে চলতে হবে। এই আহ্বান শুধু ইসরাইল ও লেবানন নয়, সংশ্লিষ্ট অন্যান্য পক্ষ এবং সশস্ত্র গোষ্ঠীগুলোর প্রতিও প্রযোজ্য।

মধ্যপ্রাচ্যে স্থিতিশীলতা ফিরিয়ে আনতে এই ১০ দিনের বিরতিকে গুরুত্বপূর্ণ সুযোগ হিসেবে দেখছে জাতিসংঘ।

Share.
Leave A Reply

Exit mobile version