Close Menu
    What's Hot

    মস্কোতে বর্ণিল আয়োজনে উদযাপিত হলো বাংলা নববর্ষ

    April 30, 2026

    চট্টগ্রামে জলাবদ্ধতা, প্রতিমন্ত্রীর ভিন্ন বক্তব্য

    April 30, 2026

    মার্কিন বাণিজ্য চুক্তি বাতিলের প্রস্তাব তুললেন রুমিন ফারহানা

    April 29, 2026
    Facebook X (Twitter) Instagram
    The Politics Today
    Facebook X (Twitter) Instagram
    Subscribe
    • ● সর্বশেষ
    • বিশ্বমঞ্চ
    • জাতীয় রাজনীতি
    • জেলার হালচাল
    • ইতিহাস
    • দৃষ্টিভঙ্গি
    • ধর্ম
    • প্রবাসে রাজনীতি
    • বিনোদন
      • খেলাধূলা
      • সামাজিক মাধ্যম
    • সংসদ ও নির্বাচন
    The Politics Today
    Home»● সর্বশেষ»সংবিধান সংস্কার পরিষদের শপথ নেয়নি বিএনপির এমপিরা
    ● সর্বশেষ

    সংবিধান সংস্কার পরিষদের শপথ নেয়নি বিএনপির এমপিরা

    February 17, 2026No Comments2 Mins Read ● সর্বশেষ 2 Views
    Share Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email Copy Link
    Follow Us
    Google News Flipboard
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    বিএনপি চেয়ারম্যান তারেক রহমানসহ বিএনপির নবনির্বাচিত সংসদ সদস্য জাতীয় সংসদ সচিবালয়ের শপথ কক্ষে উপস্থিত হয়েছেন। শপথ অনুষ্ঠান শুরুর আগে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, আজকে বিএনপির সংসদ সদস্যরা আমরা কেউ সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে নির্বাচিত হইনি। সংবিধানে এখনও এটাকে ধারণ করা হয়নি।

    মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সকালে সংসদ সচিবালয়ে বিএনপির নির্বাচিত সব সংসদ সদস্যকে উদ্দেশ্য করে এ কথা বলেন তিনি।

    সালাহউদ্দিন আহমেদ বলেন, আমরা কেউ সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে নির্বাচিত হইনি। সংবিধানে এখনও এটাকে ধারণ করা হয়নি। গণভোটের রায় অনুযায়ী সংবিধান সংস্কার পরিষদ গঠিত হলে সেটা সংবিধানে আগে ধারণ করতে হবে। সংবিধান সংস্কার পরিষদের সদস্য কে, কে শপথ নেওয়াবেন, সেটার বিধান করতে হবে। এ ফর্মটি সংবিধানে নেই (নীল)। ফর্মটি তৃতীয় তফসিলে আছে (সাদা)।

    তিনি আরও ব্যাখ্যা করে বলেন, শপথের নির্দিষ্ট ফর্মটি সংবিধানের তৃতীয় তফসিলে থাকে। বর্তমানে যা আছে তা সাদা বা সাধারণ। যখন সংবিধান সংস্কার পরিষদের বিষয়টি তৃতীয় তফসিলে যুক্ত হবে এবং জাতীয় সংসদে সাংবিধানিকভাবে গৃহীত হবে, কেবল তখনই সদস্যদের শপথ নেওয়ার আইনি ভিত্তি তৈরি হবে। সেই পর্যন্ত আমরা সাংবিধানিক প্রক্রিয়া অনুসরণ করছি।

    বিএনপির এই জ্যেষ্ঠ নেতা স্পষ্ট করে বলেন, বিএনপি সবসময় সংবিধান মেনে চলছে এবং আগামী দিনেও চলবে। দলের চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান তিনি।

    এমপিরা আজ সংসদ সদস্য হিসেবে শপথ নিলেও টেকনিক্যাল ও সাংবিধানিক অসংগতির কারণে সংস্কার পরিষদের অংশ হতে এখনই রাজি নন তারা। বিএনপি মনে করছে, যথাযথ আইনি কাঠামো তৈরি না হওয়া পর্যন্ত এই প্রক্রিয়ায় অংশ নেওয়া সংবিধানসম্মত হবে না।

    বিএনপি সংবিধান সংস্কার
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email

    Related Posts

    মস্কোতে বর্ণিল আয়োজনে উদযাপিত হলো বাংলা নববর্ষ

    April 30, 2026

    চট্টগ্রামে জলাবদ্ধতা, প্রতিমন্ত্রীর ভিন্ন বক্তব্য

    April 30, 2026

    মার্কিন বাণিজ্য চুক্তি বাতিলের প্রস্তাব তুললেন রুমিন ফারহানা

    April 29, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Economy News

    মস্কোতে বর্ণিল আয়োজনে উদযাপিত হলো বাংলা নববর্ষ

    April 30, 20260 Views

    রাশিয়ার রাজধানী মস্কো-তে উৎসবমুখর পরিবেশে উদযাপিত হয়েছে বাঙালির অন্যতম প্রধান সাংস্কৃতিক আয়োজন বাংলা নববর্ষ ১৪৩৩।…

    চট্টগ্রামে জলাবদ্ধতা, প্রতিমন্ত্রীর ভিন্ন বক্তব্য

    April 30, 2026

    মার্কিন বাণিজ্য চুক্তি বাতিলের প্রস্তাব তুললেন রুমিন ফারহানা

    April 29, 2026
    Top Trending

    মস্কোতে বর্ণিল আয়োজনে উদযাপিত হলো বাংলা নববর্ষ

    April 30, 20260 Views

    রাশিয়ার রাজধানী মস্কো-তে উৎসবমুখর পরিবেশে উদযাপিত হয়েছে বাঙালির অন্যতম প্রধান সাংস্কৃতিক আয়োজন…

    চট্টগ্রামে জলাবদ্ধতা, প্রতিমন্ত্রীর ভিন্ন বক্তব্য

    April 30, 20260 Views

    মৌসুমের প্রথম ভারী বৃষ্টিতেই চট্টগ্রাম নগরীর অন্তত ২০টি এলাকা জলাবদ্ধতায় তলিয়ে যায়।…

    মার্কিন বাণিজ্য চুক্তি বাতিলের প্রস্তাব তুললেন রুমিন ফারহানা

    April 29, 20260 Views

    বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে স্বাক্ষরিত বাণিজ্য চুক্তি বাতিলের প্রস্তাব সংসদে উত্থাপন করেছেন…

    Subscribe to News

    Get the latest sports news from NewsSite about world, sports and politics.

    Advertisement
    Demo
    Facebook X (Twitter) Pinterest Vimeo WhatsApp TikTok Instagram

    News

    • বিশ্বমঞ্চ
    • US Politics
    • EU Politics
    • Business
    • Opinions
    • Connections
    • Science

    Company

    • Information
    • Advertising
    • Classified Ads
    • Contact Info
    • Do Not Sell Data
    • GDPR Policy
    • Media Kits

    Services

    • Subscriptions
    • Customer Support
    • Bulk Packages
    • Newsletters
    • Sponsored News
    • Work With Us

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    Copyright © 2025 The Politics Today, All Rights Reserved.

    • Privacy Policy
    • Terms
    • Accessibility

    Type above and press Enter to search. Press Esc to cancel.