দেশের আলোচিত ইসলামিক স্কলার মুফতি আলী হাসান উসামার এক ফেসবুক স্ট্যাটাস সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।
মঙ্গলবার তার অফিসিয়াল ফেসবুক স্ট্যাটাসে তিনি বলেন, ধান ছিটিয়ে কবুতর আনা যায়; বাজপাখি নয়। বাঘ গুপ্তই থাকে; কুকুর দিনভর চেঁচিয়ে যায়।
তার ওই স্ট্যাটাসটি ইতিমধ্যে ভার্চুয়াল জগতে ভাইরাল হয়েছে। স্ট্যাটাসটি দেওয়ার মাত্র ১২ ঘণ্টার মধ্যেই সাড়ে ৪ হাজার মানুষ শেয়ার দেন।
১০ হাজার মানুষ তার স্ট্যাটাসের প্রতিক্রিয়ায় মন্তব্য করেছেন।
ময়মনসিংহের ফুলপুরের একজন তার প্রতিক্রিয়ায় বলেন, আলহামদুলিল্লাহ প্রতিবাদী কণ্ঠস্বর কেউ দাবিয়ে রাখতে পারবে না।
রুবেল ইসলাম নামের একজন বলেন, শায়েখ আপনার এক একটা কথা মিসাইলের চেয়েও তীক্ষ্ণ গতিসম্পন্ন।
জামিল শরীফ নামের একজন লিখেছেন, জামায়াতে ইসলামী আল্লামা দেলোয়ার হোসাইন সাঈদীর অবর্তমানে একজন সাঈদীর যোগ্য উত্তরসুরী খুঁজে পেয়েছে।
জামায়াতে যোগদান করায় যারা উসামার বিরোধিতা করছেন তাদের প্রতি ইঙ্গিত দিয়ে ফরহাদ হোসেন হৃদয় বলেন, একের পর এক ইয়র্কার ডেলিভারি প্রতিপক্ষ ছন্দ হারায় ফেলবে তো!

