মায়েদের ইজ্জত ক্ষুণ্ন করার যেকোনো চেষ্টা কঠোরভাবে প্রতিহত করা হবে—এমন হুঁশিয়ারি দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
রোববার (১ ফেব্রুয়ারি) নিজের নির্বাচনি আসন ঢাকা–১৫-এ আয়োজিত এক পথসভায় তিনি এ মন্তব্য করেন।
তিনি বলেন, জামায়াতে ইসলামী মায়েদের প্রত্যাশার বাংলাদেশ গড়তে চায়—যেখানে নারীরা পূর্ণ মর্যাদা ও সম্মানের সঙ্গে বসবাস করবে। মায়েদের ইজ্জত আমাদের কাছে জীবনের চেয়েও মূল্যবান। অনেক কিছু সহ্য করা যায়, কিন্তু মায়ের সম্মানে আঘাত কোনোভাবেই বরদাস্ত করা হবে না।
নিজের এক্স হ্যান্ডেল হ্যাক হওয়ার প্রসঙ্গ টেনে তিনি বলেন, কোন জায়গা থেকে টুইটার হ্যাক করা হয়েছে, তা ধরে ফেলেছি৷ হাসিনাকে পরোয়া করিনি, অন্য কোনো ফ্যাসিস্টদেরও প্রশ্রয় দেবো না৷
