দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে সন্ত্রাসীদের গুলিতে খালেদ মাহমুদ নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন।

শনিবার (৩১ জানুয়ারি) স্থানীয় সময় সকাল ৯টার দিকে এ ঘটনা ঘটে।

স্থানীয় প্রবাসী বাংলাদেশিরা জানান, খালেদ সকালে জোহানেসবার্গ শহর থেকে এলিছপার্ক ইন্ড স্ট্রিটে গাড়ি পার্কিংয়ে প্রবেশ করার সময় সন্ত্রাসীরা তাকে গুলি করে। পরে স্থানীয়রা দ্রুত উদ্ধার করে জোহানেসবার্গ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

খালেদ সিলেট জেলার দক্ষিণ সুরমা উপজেলা লালা বাজার অলংকারী ইউনিয়ন টেংরা গ্রামের বাসিন্দা। তিনি দক্ষিণ আফ্রিকা প্রায় ১৫ ধরে বসবাস করছিলেন। এখানে তিনি তার মামার প্রোপার্টি ব্যবসা দেখাশোনা করতেন। গত বছর দেশে গিয়ে বিয়ে করেন। দেশে মা-বাবা, স্ত্রী ও তিন বোন রয়েছে।

খালেদের লাশ আগামী সোম-মঙ্গলবারের মধ্যে দেশে পাঠানোর প্রক্রিয়া চলছে বলে জানান তার মামা আফরোজ উদ্দিন।

Share.
Leave A Reply

Exit mobile version