Close Menu
    What's Hot

    জাহানারার যৌন হয়রানির অভিযোগের সত্যতা পেয়েছে তদন্ত কমিটি: বিসিবি

    February 4, 2026

    ফিফা সভাপতিকে ‘হত্যার তালিকায়’ অন্তর্ভুক্ত করেছে ইউক্রেন!

    February 4, 2026

    জাতির উদ্দেশে ভাষণ দেবেন নাহিদ ইসলাম

    February 4, 2026
    Facebook X (Twitter) Instagram
    The Politics Today
    Facebook X (Twitter) Instagram
    Subscribe
    • ● সর্বশেষ
    • বিশ্বমঞ্চ
    • জাতীয় রাজনীতি
    • জেলার হালচাল
    • ইতিহাস
    • দৃষ্টিভঙ্গি
    • ধর্ম
    • প্রবাসে রাজনীতি
    • বিনোদন
      • খেলাধূলা
      • সামাজিক মাধ্যম
    • সংসদ ও নির্বাচন
    The Politics Today
    Home»● সর্বশেষ»বিমান দুর্ঘটনায় মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী নিহত
    ● সর্বশেষ

    বিমান দুর্ঘটনায় মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী নিহত

    January 28, 2026No Comments2 Mins Read ● সর্বশেষ 3 Views
    Share Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email Copy Link
    Follow Us
    Google News Flipboard
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    ভারতের মহারাষ্ট্রের রাজনীতিতে শোকের ছায়া নেমে এসেছে। বুধবার (২৮ জানুয়ারি) সকালে পুনে জেলার বারামতীতে এক ভয়াবহ বিমান দুর্ঘটনায় মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী তথা ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টি- এনসিপি নেতা অজিত পাওয়ারসহ বিমানে থাকা মোট পাঁচজন নিহত হয়েছেন।

    ভারতের বেসামরিক বিমান চলাচল নিয়ন্ত্রক সংস্থা (ডিজিসিএ) এই মৃত্যুর খবর নিশ্চিত করেছে। ৬৬ বছর বয়সী এই প্রভাবশালী নেতার প্রয়াণে রাজ্যজুড়ে গভীর শোকের পরিবেশ তৈরি হয়েছে।

    জানা গেছে, অজিত পাওয়ারকে বহনকারী ব্যক্তিগত বিমানটি বারামতী বিমানবন্দরে অবতরণের চেষ্টা করার সময় এই দুর্ঘটনা ঘটে।

    প্রত্যক্ষদর্শী ও উদ্ধারকারী সূত্র জানিয়েছে, অবতরণের ঠিক আগমুহূর্তে বিমানটি বিধ্বস্ত হয় এবং এতে আরোহী সবারই প্রাণহানি ঘটে। বিধ্বস্ত বিমানটি দিল্লির একটি চার্টার কোম্পানি ‘ভিএসআর’-এর মালিকানাধীন ‘লিয়ারজেট ৪৫’ মডেলের ছিল বলে ডিজিসিএ জানিয়েছে। দুর্ঘটনার পরপরই উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করেছে।

    প্রাথমিক তথ্য অনুযায়ী দলীয় কর্মসূচিতে যোগ দিতে অজিত পাওয়ার এই সফর করছিলেন। বিমানটিতে উপমুখ্যমন্ত্রী ছাড়া আরও চারজন যাত্রী ও ক্রু ছিলেন, যাদের কেউ জীবিত নেই বলে আশঙ্কা করা হচ্ছে। ইতিমধ্যে পিটিআই প্রকাশিত ছবিতে দুর্ঘটনাস্থলে উদ্ধার তৎপরতা ও বিধ্বস্ত বিমানের ধ্বংসাবশেষ দেখা গেছে। প্রশাসনের পক্ষ থেকে দুর্ঘটনার সঠিক কারণ অনুসন্ধানে উচ্চপর্যায়ের তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।

    ভারতের কেন্দ্রীয় ও রাজ্য পর্যায়ের বিভিন্ন রাজনৈতিক নেতারা অজিত পাওয়ারের এই আকস্মিক মৃত্যুতে শোক প্রকাশ করেছেন। বারামতীর এই মর্মান্তিক ঘটনাটি মহারাষ্ট্রের জন্য এক অপূরণীয় ক্ষতি হিসেবে দেখা হচ্ছে।

    সূত্র: দ্য হিন্দু।

    উপমুখ্যমন্ত্রী নিহত মহারাষ্ট্র
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email

    Related Posts

    জাহানারার যৌন হয়রানির অভিযোগের সত্যতা পেয়েছে তদন্ত কমিটি: বিসিবি

    February 4, 2026

    ফিফা সভাপতিকে ‘হত্যার তালিকায়’ অন্তর্ভুক্ত করেছে ইউক্রেন!

    February 4, 2026

    জাতির উদ্দেশে ভাষণ দেবেন নাহিদ ইসলাম

    February 4, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Economy News

    জাহানারার যৌন হয়রানির অভিযোগের সত্যতা পেয়েছে তদন্ত কমিটি: বিসিবি

    February 4, 20262 Views

    বাংলাদেশ জাতীয় নারী ক্রিকেট দলের খেলোয়াড় জাহানারা আলমের করা যৌন হয়রানির অভিযোগকে কেন্দ্র করে গঠিত…

    ফিফা সভাপতিকে ‘হত্যার তালিকায়’ অন্তর্ভুক্ত করেছে ইউক্রেন!

    February 4, 2026

    জাতির উদ্দেশে ভাষণ দেবেন নাহিদ ইসলাম

    February 4, 2026
    Top Trending

    জাহানারার যৌন হয়রানির অভিযোগের সত্যতা পেয়েছে তদন্ত কমিটি: বিসিবি

    February 4, 20262 Views

    বাংলাদেশ জাতীয় নারী ক্রিকেট দলের খেলোয়াড় জাহানারা আলমের করা যৌন হয়রানির অভিযোগকে…

    ফিফা সভাপতিকে ‘হত্যার তালিকায়’ অন্তর্ভুক্ত করেছে ইউক্রেন!

    February 4, 20262 Views

    ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোকে ইউক্রেনের রাষ্ট্রসমর্থিত মিরোটভোরেৎস ওয়েবসাইটের তথাকথিত ‘হত্যার তালিকা’-তে অন্তর্ভুক্ত…

    জাতির উদ্দেশে ভাষণ দেবেন নাহিদ ইসলাম

    February 4, 20262 Views

    নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে জাতির উদ্দেশে ভাষণ দেবেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি)…

    Subscribe to News

    Get the latest sports news from NewsSite about world, sports and politics.

    Advertisement
    Demo
    Facebook X (Twitter) Pinterest Vimeo WhatsApp TikTok Instagram

    News

    • বিশ্বমঞ্চ
    • US Politics
    • EU Politics
    • Business
    • Opinions
    • Connections
    • Science

    Company

    • Information
    • Advertising
    • Classified Ads
    • Contact Info
    • Do Not Sell Data
    • GDPR Policy
    • Media Kits

    Services

    • Subscriptions
    • Customer Support
    • Bulk Packages
    • Newsletters
    • Sponsored News
    • Work With Us

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    Copyright © 2025 The Politics Today, All Rights Reserved.

    • Privacy Policy
    • Terms
    • Accessibility

    Type above and press Enter to search. Press Esc to cancel.