২৪ ঘণ্টার ব্যবধানে দেশের বাজারে আবারও রুপার দাম বাড়ানো হয়েছে। এবার ভরিতে ৫২৫ টাকা বৃদ্ধি পেয়ে ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম নির্ধারণ করা হয়েছে ৭ হাজার ৭৫৭ টাকা, যা দেশের ইতিহাসে রুপার সর্বোচ্চ মূল্য।

সোমবার (২৬ জানুয়ারি) রাতে এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানিয়েছে বাজুস। নতুন এই মূল্য মঙ্গলবার (২৭ জানুয়ারি) থেকে কার্যকর হবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় বাজারে রুপার মূল্য বেড়েছে। ফলে সার্বিক পরিস্থিতি বিবেচনায় রুপার নতুন দাম নির্ধারণ করা হয়েছে।

Share.
Leave A Reply

Exit mobile version