বাংলাদেশ জামায়াতে ইসলামীর সঙ্গে নির্বাচনী সমঝোতায় যুক্ত দলগুলোর সংবাদ সম্মেলনে অংশ নেননি ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতারা। মঞ্চে জামায়াত আমিরের পাশে চেয়ারের ব্যবস্থা থাকলেও চরমোনাই পীর সেখানে উপস্থিত হননি।

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) রাত ৮টায় সংবাদ সম্মেলন শুরু হওয়ার কথা থাকলেও তাঁদের অনুপস্থিতির কারণে তা কিছুটা বিলম্বিত হয়।

ইসলামী আন্দোলনের মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুস আহমদ বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, আজকে সংবাদ সম্মেলনে যাওয়া হচ্ছে না। জোটে থাকার বিষয় আগামীকাল পুরোপুরি বলা যাবে।

এর মধ্যে আগামীকাল সংবাদ সম্মেলনের ডাক দিয়েছে ইসলামী আন্দোলন। শুক্রবার বিকেল ৩টায় ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় কার্যালয়ে নির্বাচনী সমঝোতা বিষয়ে সংবাদ সম্মেলন করবে ইসলামী আন্দোলন বাংলাদেশ।

Share.
Leave A Reply

Exit mobile version