বাংলাদেশের ইতিহাসে সোনার দামে নতুন রেকর্ড সৃষ্টি হয়েছে। ভরিপ্রতি ৪ হাজার ১৯৯ টাকা বৃদ্ধি পেয়ে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ২ লাখ ৩২ হাজার ৫৫ টাকা নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।

সোমবার (১২ জানুয়ারি) রাতে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। নতুন এই মূল্য মঙ্গলবার (১৩ জানুয়ারি) থেকে কার্যকর হবে বলে জানিয়েছে বাজুস।

বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবি সোনার (পিওর গোল্ড) মূল্য বেড়েছে। ফলে সার্বিক পরিস্থিতি বিবেচনায় সোনার নতুন দাম নির্ধারণ করা হয়েছে।

সব রেকর্ড ভেঙে দেশের ইতিহাসে সর্বোচ্চ দামে সোনা

Share.
Leave A Reply

Exit mobile version