যুক্তরাজ্যের গ্রেটার ম্যানচেস্টারর বোলটনে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ৩ জন সিলেটিসহ মোট চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও পাঁচজন আহত হয়েছেন।

রবিবার (১১ জানুয়ারি) স্থানীয় সময় রাত ১২টা ৪৫ মিনিটের দিকে বোলটন এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে।

সিলেটের একজন বাসিন্দা তিনজন নিহতের তথ্যটি নিশ্চিত করেছেন। তবে নিহত ট্যাক্সিচালক বাংলাদেশি কিনা তা জানা যায়নি।

পুলিশ জানিয়েছে, সংঘর্ষে নিহতদের মধ্যে তিনজন যুবক এবং একজন ট্যাক্সি চালক ছিলেন। নিহতরা হলেন, মোহাম্মদ জিব্রায়েল মুখতার (১৮) ফারহান প্যাটেল (১৮), মোহাম্মদ দানিয়াল (১৯), ট্যাক্সি চালক মাসরব আলি (৫৪ বছর)। আহতদের মধ্যে দুইজন নারী এবং তিনজন পুরুষ রয়েছেন।

স্থানীয়রা জানিয়েছেন, দুর্ঘটনার সময় ভয়াবহ শব্দ এবং গাড়ির ভাঙচুর দেখে তারা আতঙ্কিত হয়ে পড়েন। পুলিশ দুর্ঘটনার কারণ অনুসন্ধান করছে এবং প্রত্যক্ষদর্শীদের কাছ থেকে তথ্য সংগ্রহ করছে। যারা দুর্ঘটনার সময় ঘটনার দৃশ্য দেখেছেন বা কোনো ভিডিও ধারণ করেছেন, তারা পুলিশকে জানাতে পারেন।

পুলিশ নিহতদের পরিবারকে ইতিমধ্যেই খবর দিয়েছে এবং তাদের প্রতি সহানুভূতি প্রকাশ করেছে।

স্থানীয় কমিউনিটি নেতারা এই দুর্ঘটনার জন্য গভীর শোক প্রকাশ করেছেন এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করেছেন। তারা সম্প্রদায়ের কাছে শান্ত থাকার অনুরোধ জানিয়েছেন।

সবশেষ খবরে জানা গেছে, নিহত ৩ জনের বাড়িই সিলেটে। তবে পুলিশের পক্ষ থেকে এখনও তাদের বাংলাদেশের বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।

Share.
Leave A Reply

Exit mobile version