Close Menu
    What's Hot

    পররাষ্ট্রমন্ত্রী খলিলুরের সঙ্গে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক

    February 27, 2026

    বিএনপি নেতা জয়নুল আবদিনের সহধর্মিণী কানিজ ফাতেমা আর নেই

    February 25, 2026

    দয়া করে মানবিক হই : পিয়া জান্নাতুল

    February 25, 2026
    Facebook X (Twitter) Instagram
    The Politics Today
    Facebook X (Twitter) Instagram
    Subscribe
    • ● সর্বশেষ
    • বিশ্বমঞ্চ
    • জাতীয় রাজনীতি
    • জেলার হালচাল
    • ইতিহাস
    • দৃষ্টিভঙ্গি
    • ধর্ম
    • প্রবাসে রাজনীতি
    • বিনোদন
      • খেলাধূলা
      • সামাজিক মাধ্যম
    • সংসদ ও নির্বাচন
    The Politics Today
    Home»● সর্বশেষ»যুক্তরাষ্ট্রকে ২০ শতাংশ শুল্ক কমানোর প্রস্তাব নিরাপত্তা উপদেষ্টার
    ● সর্বশেষ

    যুক্তরাষ্ট্রকে ২০ শতাংশ শুল্ক কমানোর প্রস্তাব নিরাপত্তা উপদেষ্টার

    January 9, 2026No Comments2 Mins Read ● সর্বশেষ 2 Views
    Share Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email Copy Link
    Follow Us
    Google News Flipboard
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি রাষ্ট্রদূত জেমিসন গ্রিয়ারের সঙ্গে বৈঠক করেছেন। এ সময় তিনি বাংলাদেশের পণ্যের ওপর বর্তমানে আরোপিত ২০ শতাংশ শুল্ক কমানোর প্রস্তাব তুলে ধরেন।

    স্থানীয় সময় বৃহস্পতিবার (৮ জানুয়ারি) বিকেলে ওয়াশিংটন ডিসিতে অনুষ্ঠিত এই বৈঠকের বিষয়টি শুক্রবার (৯ জানুয়ারি) প্রধান উপদেষ্টার প্রেস উইং নিশ্চিত করেছে।

    ড. খলিলুর রহমান যুক্তরাষ্ট্রের সহকারী বাণিজ্য প্রতিনিধি ব্রেন্ডন লিঞ্চের সঙ্গেও একটি পৃথক বৈঠক করেছেন।

    রাষ্ট্রদূত গ্রিয়ারের সঙ্গে বৈঠককালে ড. খলিলুর রহমান বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে বাণিজ্য ঘাটতি কমানোর অগ্রগতি তুলে ধরেন।

    খলিলুর রহমান বলেন, ‘পারস্পরিক বাণিজ্য চুক্তিটি আনুষ্ঠানিকভাবে কার্যকর হওয়ার আগেই যুক্তরাষ্ট্র থেকে উল্লেখযোগ্য হারে আমদানি বাড়িয়ে বাণিজ্য ঘাটতি কমানোর ক্ষেত্রে বড় পদক্ষেপ নিয়েছে বাংলাদেশ। ইতোমধ্যে চুক্তির কিছু গুরুত্বপূর্ণ দিক বাস্তবায়নও করা হয়েছে।

    এর প্রেক্ষিতে ড. রহমান বর্তমানে কার্যকর থাকা ২০ শতাংশ ‘রেসিপ্রোকাল ট্যারিফ’ বা পারস্পরিক শুল্ক কমানোর প্রস্তাব দেন। রাষ্ট্রদূত গ্রিয়ার এই প্রস্তাবটি ইতিবাচকভাবে বিবেচনার আশ্বাস দিয়েছেন।

    এ ছাড়া যেসব পোশাকে মার্কিন কাঁচামাল বা উপকরণ ব্যবহার করা হয়, সেগুলোর ওপর থেকে মার্কিন শুল্ক কমানো বা প্রত্যাহারের বিষয়ে খলিলুর রহমানের প্রস্তাবটি গুরুত্বের সঙ্গে বিবেচনার বিষয়েও তিনি একমত পোষণ করেন।

    এদিকে, দ্রুততম সময়ে পারস্পরিক শুল্ক চুক্তিটি চূড়ান্ত ও বাস্তবায়ন করতে অমীমাংসিত বিষয়গুলো দ্রুত সমাধানের বিষয়ে উভয় পক্ষ একমত হয়েছে।

    দুই দেশের মধ্যে বাণিজ্য বৃদ্ধির ফলে আগামী দিনগুলোতে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের ব্যবসায়ীদের মধ্যে যোগাযোগ উল্লেখযোগ্যভাবে বাড়বে বলে উল্লেখ করেন ড. খলিলুর রহমান।

    সম্প্রতি মার্কিন ‘ভিসা বন্ড’-এ বাংলাদেশকে অন্তর্ভুক্ত করায় বাংলাদেশিদের ব্যবসায়িক ভ্রমণ সহজ করার ব্যাপারে রাষ্ট্রদূত গ্রিয়ারকে উদ্যোগ নিতে আহ্বান জানান জাতীয় নিরাপত্তা উপদেষ্টা।

    একই সঙ্গে ড. রহমান বাংলাদেশের বেসরকারি খাতের জন্য ডিএফসি (ডেভেলপমেন্ট ফিন্যান্স কর্পোরেশন) তহবিল প্রাপ্তির অনুরোধ জানান। রাষ্ট্রদূত গ্রিয়ার এসব বিষয়ে সহযোগিতার আশ্বাস দেন।

    বৈঠকে জাতীয় নিরাপত্তা উপদেষ্টার সঙ্গে যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত তারেক মো. আরিফুল ইসলাম উপস্থিত ছিলেন।

    অন্যদিকে মার্কিন বাণিজ্য প্রতিনিধির পক্ষে তার সহকারী ব্রেন্ডন লিঞ্চসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

    এদিকে, আজ শুক্রবার ড. খলিলুর রহমানের সঙ্গে মার্কিন পররাষ্ট্র দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাদের বৈঠকের কথা রয়েছে।

    ২০ শতাংশ শুল্ক ওয়াশিংটন ডিসি কূটনৈতিক বৈঠক ড. খলিলুর রহমান নিরাপত্তা উপদেষ্টা বাংলাদেশ অর্থনীতি যুক্তরাষ্ট্র বাংলাদেশ বাণিজ্য শুল্ক কমানোর প্রস্তাব
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email

    Related Posts

    পররাষ্ট্রমন্ত্রী খলিলুরের সঙ্গে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক

    February 27, 2026

    বিএনপি নেতা জয়নুল আবদিনের সহধর্মিণী কানিজ ফাতেমা আর নেই

    February 25, 2026

    দয়া করে মানবিক হই : পিয়া জান্নাতুল

    February 25, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Economy News

    পররাষ্ট্রমন্ত্রী খলিলুরের সঙ্গে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক

    February 27, 20264 Views

    পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী সিনেটর মোহাম্মদ ইসহাক দারের সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর…

    বিএনপি নেতা জয়নুল আবদিনের সহধর্মিণী কানিজ ফাতেমা আর নেই

    February 25, 2026

    দয়া করে মানবিক হই : পিয়া জান্নাতুল

    February 25, 2026
    Top Trending

    পররাষ্ট্রমন্ত্রী খলিলুরের সঙ্গে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক

    February 27, 20264 Views

    পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী সিনেটর মোহাম্মদ ইসহাক দারের সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশের…

    বিএনপি নেতা জয়নুল আবদিনের সহধর্মিণী কানিজ ফাতেমা আর নেই

    February 25, 20261 Views

    বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ও সাবেক বিরোধীদলীয় চিফ হুইপ জয়নুল আবদিন ফারুকের সহধর্মিণী…

    দয়া করে মানবিক হই : পিয়া জান্নাতুল

    February 25, 20263 Views

    জাপানের ইচিকাওয়া সিটি চিড়িয়াখানার একটি মা-হারা বাচ্চা বানরের ভিডিও সম্প্রতি সামাজিক যোগাযোগ…

    Subscribe to News

    Get the latest sports news from NewsSite about world, sports and politics.

    Advertisement
    Demo
    Facebook X (Twitter) Pinterest Vimeo WhatsApp TikTok Instagram

    News

    • বিশ্বমঞ্চ
    • US Politics
    • EU Politics
    • Business
    • Opinions
    • Connections
    • Science

    Company

    • Information
    • Advertising
    • Classified Ads
    • Contact Info
    • Do Not Sell Data
    • GDPR Policy
    • Media Kits

    Services

    • Subscriptions
    • Customer Support
    • Bulk Packages
    • Newsletters
    • Sponsored News
    • Work With Us

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    Copyright © 2025 The Politics Today, All Rights Reserved.

    • Privacy Policy
    • Terms
    • Accessibility

    Type above and press Enter to search. Press Esc to cancel.