কুমিল্লার দাউদকান্দি উপজেলায় বাস, অটোরিকশা ও মোটরসাইকেলের মধ্যে সংঘর্ষের পর চারজনের দগ্ধ মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

এ ঘটনায় আরো ১০ থেকে ১৫ জন আহত হয়েছেন।

শুক্রবার (৯ জানুয়ারি) দুপুর পৌনে ১টার দিকে মহাসড়কের কুমিল্লার দাউদকান্দি উপজেলার বানিয়াপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। দাউদকান্দি হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি ইকবাল বাহার এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহতদের মধ্যে দুজন শিশু ও একজন নারী, একজন পুরুষ রয়েছেন বলে জানিয়েছে পুলিশ। তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম-পরিচয় পাওয়া যায়নি।

পুলিশ বলছে, ত্রিমুখী সংঘর্ষেই অগ্নিকাণ্ডের সূত্রপাত। সংঘর্ষে যাত্রীবাহী বাসটিতে আগুন লেগে যায়। এটা মোটরসাইকেলের জ্বালানির ট্যাংকার থেকে হতে পারে। খবর পেয়ে ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণ করে।  

Share.
Leave A Reply

Exit mobile version