প্রায় দুই বছর আগে, ২০২৪ সালের ১২ জানুয়ারি, পারিবারিক আয়োজনের মাধ্যমে ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা ফারহান আহমেদ জোভান বিয়ে করেন। বিয়ের খবর জানিয়ে তিনি সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্ট করে লিখেছিলেন, “আমরা উভয়ে আলহামদুলিল্লাহ্, কবুল বললাম।” পোস্ট করা ছবিগুলোর একটিতে দেখা যায়, তিনি একটি মেয়ের হাত উঁচু করে ধরে রাখছেন, ঠোঁটের সঙ্গে আদুরে ভঙ্গিতে। পাত্রীর মুখ কিছুটা ঝাপসা হলেও ছবিতে তার উপস্থিতি বোঝা যায়।

এদিকে বিয়ের প্রায় দুই বছর হলো তার। সবই ঠিকঠাকভাবে চলছে। কিন্তু এ অবস্থায় বুধবার (৭ জানুয়ারি) হঠাৎ করে সোশ্যাল মিডিয়া ফেসবুক ভেরিফায়েড অ্যাকাউন্টে এক ভিডিওবার্তায় দুঃখ প্রকাশ করেন তিনি। ক্যাপশনে লিখেছেন, ‘আমি দুঃখিত।’ ভিডিওতে তিনি জানান, কয়েকদিন আগে একটি অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন। সেখানে ব্যক্তিগত কিছু ব্যাপারে ভুল তথ্য দিয়েছেন। এ জন্য দুঃখ প্রকাশ করেছেন তিনি। ব্যক্তিগত বিষয়টি উল্লেখ না করলেও কিছুদিন আগে একটি অনুষ্ঠানে প্রেম সংক্রান্ত ব্যাপারে কথা বলেছিলেন।

অভিনেতা জোভান ভিডিওতে বলেন, সম্প্রতি একটি সাক্ষাৎকারে কিছু ভুল কথা বলেছি। এ জন্য আমি আজ সবার সামনে বলতে চাই, যেসব কথা বলেছি, সেসব মন থেকে আসেনি। কথাগুলো স্ক্রিপটেড ছিল, সবই ছিল সাজানো।

জোভান যখন কথাগুলো বলছিলেন, তখন পাশেই বসা ছিল তার স্ত্রী। অভিনেতা বলেন, আমি সেদিন অনুষ্ঠানে যা বলেছি, সেসব শিখিয়ে দেয়া হয়েছিল আমায়। আর এ সময় সামনে চিঠি এনে সেটি দেখে পড়তে থাকেন তিনি। অভিনেতা বলেন, ওই অনুষ্ঠানে কিছুটা বেশিই বলেছি আমি। এসব বলা ঠিক হয়নি আমার।

জোভান অকপটে কথাগুলো বলার পরই পেছনে স্ত্রীর দিকে তাকান। স্ত্রী তার কথায় সম্মতি দিতেই দু’জনেই হাসতে থাকেন। এরপর আবার অভিনেতা বলেন, দুঃখিত, সেদিন আমার অতটা বলা ঠিক হয়নি। বেশি বলার জন্য আমি অনুতপ্ত, খুবই লজ্জিত সমাজ ও বউয়ের কাছে। আশা করি বউ ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবে আমাকে। তারপর স্ত্রীর দিকে তাকিয়ে মজা করে বলেন, আর তো বলার নেই কিছু। সবই তো বলেছি। এ সময় তার স্ত্রীও হাসতে থাকেন।

Share.
Leave A Reply

Exit mobile version