রাজধানীর পান্থপথের গ্রিনরোড এলাকায় স্বেচ্ছাসেবক দলের এক নেতাকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহতের নাম আজিজুর রহমান মোসাব্বির, যিনি ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক ছিলেন।
বুধবার (৭ জানুয়ারি) রাত ৮টা ৪০ মিনিটে এই ঘটনার সূত্রপাত ঘটে। এ ঘটনায় আরও একজন গুলিবিদ্ধ হয়েছেন; তার পরিচয় এখনও জানা যায়নি।
ডিএমপির তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (এডিসি) ফজলুল করিম জানান, দুইজনকে লক্ষ্য করে গুলি চালানো হয়েছে এবং আজিজুর রহমান মোসাব্বির ঘটনাস্থলেই মারা গেছেন।
পুলিশ বলছে, বসুন্ধরা মার্কেটের পেছনে অজ্ঞাতপরিচয় বন্দুকধারীরা দুজনকে গুলি করে। তাদের উদ্ধার করে প্রথমে বিআরবি হাসপাতাল ও পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক মোসাব্বিরকে মৃত ঘোষণা করেন।
