যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকো বে এরিয়ার সিলিকন ভ্যালিতে প্রয়াত প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জন্য দোয়া অনুষ্ঠিত হয়েছে।
গত শনিবার প্রবাসী বাংলাদেশিরা সিলিকন ভ্যালিতে এই দোয়া মাহফিলের আয়োজন করেন। অনুষ্ঠানের শুরুতে ফাতিহা পাঠের মাধ্যমে এক মিনিট নীরবতা পালন করা হয় এবং পরে বক্তারা প্রয়াত প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমৃদ্ধ জীবন ও অবদান স্মরণ করেন।
দল-মত-নির্বিশেষে স্থানীয় বাংলাদেশিরা এই আয়োজনে অংশ নেন।
দোয়াতে অংশগ্রহণ করেন আজিজ চৌধুরী, ফাইয়াজ জামান, জাহাঙ্গীর দেওয়ান, সাঈদ শাহীন, কাজী রহমান, আব্দুল শিকদার, ফাইয়াজ নুরসহ অনেকে।
এর আগে গত শুক্রবার জুমার নামাজ শেষে স্থানীয় মসজিদেও বেগম খালেদে জিয়ার জন্য দোয়া করা হয়।
