বাংলাদেশের সংবিধানের অন্যতম প্রণেতা ও গণফোরামের প্রতিষ্ঠাতা ড. কামাল হোসেন গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন।

শুক্রবার (২ জানুয়ারি) তাকে রাজধানীর স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়।

গণফোরামের সাধারণ সম্পাদক মিজানুর রহমান গণমাধ্যমকে জানান, ড. কামাল হোসেন ফুসফুসজনিত সমস্যায় আক্রান্ত। তিনি তার দ্রুত আরোগ্য ও সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া কামনা করেন।

ড. কামাল হোসেন সর্বশেষ গত বুধবার বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে মানিক মিয়া অ্যাভিনিউতে গিয়েছিলেন।

Share.
Leave A Reply

Exit mobile version