বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও প্রয়াত বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার কবরে শ্রদ্ধা জানাতে বিএনপির নেতাকর্মী ও সাধারণ মানুষের ঢল নেমেছে।

বৃহস্পতিবার দুপুর থেকে অনেকেই জিয়া উদ্যানে তার সমাধিস্থলে শ্রদ্ধা জানাতে আসেন।

বৃহস্পতিবার দুপুরে বেগম খালেদা জিয়ার সমাধিস্থল সর্বসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়। এর আগে গতকাল বিকেলে দাফন সম্পন্ন হওয়ার পর নিরাপত্তার কারণে জিয়া উদ্যানের প্রবেশপথ সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছিল।
কিন্তু আজ বৃহস্পতিবার সকাল থেকে দেশের বিভিন্ন প্রান্ত থেকে জিয়া উদ্যানে মানুষ এসে জড়ো হলে দুপুর ১২টার পর থেকে সবার জন্য সেটি খুলে দেওয়া হয়।

এ সময় আগতরা তাকে ফুল দিয়ে শ্রদ্ধা জানান এবং দোয়া প্রার্থনা করেন। এ সময় কান্না করতে দেখা গেছে অনেককে।

Share.
Leave A Reply

Exit mobile version