Close Menu
    What's Hot

    দিল্লিতে একের পর এক আটক, সাবেক মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়নকে ঘিরে চাঞ্চল্য

    October 10, 2026

    জমাদিউল আউয়াল মাসের চাঁদ দেখার সভা রোববার সন্ধ্যায়

    October 10, 2026

    জামালপুরে বাসের ধাক্কায় প্রাণ গেল শাশুড়ি-পুত্রবধূর, চালকের সহকারী আটক

    October 10, 2026
    Facebook X (Twitter) Instagram
    The Politics Today
    Facebook X (Twitter) Instagram
    Subscribe
    • ● সর্বশেষ
    • বিশ্বমঞ্চ
    • জাতীয় রাজনীতি
    • জেলার হালচাল
    • ইতিহাস
    • দৃষ্টিভঙ্গি
    • ধর্ম
    • প্রবাসে রাজনীতি
    • বিনোদন
      • খেলাধূলা
      • সামাজিক মাধ্যম
    • সংসদ ও নির্বাচন
    The Politics Today
    Home»● সর্বশেষ»নির্বাচনের আগে ইজতেমা হচ্ছে না
    ● সর্বশেষ

    নির্বাচনের আগে ইজতেমা হচ্ছে না

    December 31, 2025No Comments2 Mins Read ● সর্বশেষ 2 Views
    Share Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email Copy Link
    Follow Us
    Google News Flipboard
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    সরকারি নির্দেশনা অনুযায়ী টঙ্গীর ইজতেমা মাঠে কোনো জমায়েত না করার সিদ্ধান্ত নিয়েছে তাবলিগ জামাত। খুরুজের জোড় উপলক্ষে টঙ্গী মাঠে যে প্যান্ডেল নির্মাণ করা হয়েছিল, তা ইতোমধ্যে সরানোর কাজ শুরু হয়েছে।

    বুধবার (৩১ ডিসেম্বর) এ বিষয়ে তাবলিগ জামাত বাংলাদেশের শুরায়ী নেজামের মিডিয়া সমন্বয়ক হাবিবুল্লাহ রায়হান এ তথ্য জানান।

    তিনি বলেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে টঙ্গীর তুরাগ নদীর তীরে খুরুজের জোড়সহ কোনো ধরনের সমাবেশ বা অনুষ্ঠান আয়োজন না করার অনুরোধ জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

    মঙ্গলবার (৩০ ডিসেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের রাজনৈতিক-৬ শাখা থেকে জারি করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। আমাদের মুরুব্বিরা সবসময় প্রশাসনের সিদ্ধান্তের প্রতি শ্রদ্ধাশীল। এবারও তার ব্যতিক্রম নয়।

    হাবিবুল্লাহ রায়হান বলেন, আগামী ২, ৩ ও ৪ জানুয়ারি অনুষ্ঠিতব্য খুরুজের জোড়ে যারা অংশ নিতেন, অর্থাৎ যারা আল্লাহর রাস্তায় চিল্লা ও তিন চিল্লার জন্য বের হওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন, তাদেরকে টঙ্গী ইজতেমা মাঠে জমায়েত না হয়ে নিজ নিজ জেলা ও এলাকা থেকে বের হওয়ার জন্য বলা হয়েছে। যারা পাঁচ দিনের জোর থেকে আল্লাহর রাস্তায় বের হয়েছিলেন, তাদেরকেও ইজতেমা মাঠে এখন না এসে ওয়াক্ত পুরা করে আসার জন্য মুরুব্বিদের পক্ষ থেকে জানানো হয়েছে। টঙ্গী মাঠে কোনো ধরনের সমাবেশ হচ্ছে না।

    সরকারি সিদ্ধান্ত অনুযায়ী, জাতীয় সংসদ নির্বাচন শেষ হওয়ার পর টঙ্গীতে বিশ্ব ইজতেমা অনুষ্ঠিত হওয়ার সিদ্ধান্ত রয়েছে বলে জানান হাবিবুল্লাহ রায়হান।

    স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, তাবলিগ জামায়াত বাংলাদেশের পক্ষ থেকে টঙ্গী বিশ্ব ইজতেমা ময়দানে খুরুজের জোড় ও বিশ্ব ইজতেমা আয়োজনের জন্য আবেদন জানানো হয়। তবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নির্বিঘ্নভাবে সম্পাদনের লক্ষ্যে নির্বাচনপূর্ব সময়ে সেখানে খুরুজের জোড়, বিশ্ব ইজতেমা কিংবা অন্য কোনো ধরনের সমাবেশ বা অনুষ্ঠান আয়োজন না করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের চিঠির পরিপ্রেক্ষিতে এরই মধ্যে পুলিশের পক্ষ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।

    খুরুজ জমায়েত নিষেধাজ্ঞা টঙ্গী ইজতেমা তাবলিগ জামাত প্যান্ডেল সরানো বাংলাদেশ ইজতেমা রাজনৈতিক সংযোগ
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email

    Related Posts

    দিল্লিতে একের পর এক আটক, সাবেক মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়নকে ঘিরে চাঞ্চল্য

    October 10, 2026

    জমাদিউল আউয়াল মাসের চাঁদ দেখার সভা রোববার সন্ধ্যায়

    October 10, 2026

    জামালপুরে বাসের ধাক্কায় প্রাণ গেল শাশুড়ি-পুত্রবধূর, চালকের সহকারী আটক

    October 10, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Economy News

    দিল্লিতে একের পর এক আটক, সাবেক মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়নকে ঘিরে চাঞ্চল্য

    October 10, 20263 Views

    ভারতের রাজধানী দিল্লিতে বিক্ষোভ কর্মসূচিকে কেন্দ্র করে একাধিক রাজনৈতিক নেতা ও পরিচিত ব্যক্তিকে আটক করার…

    জমাদিউল আউয়াল মাসের চাঁদ দেখার সভা রোববার সন্ধ্যায়

    October 10, 2026

    জামালপুরে বাসের ধাক্কায় প্রাণ গেল শাশুড়ি-পুত্রবধূর, চালকের সহকারী আটক

    October 10, 2026
    Top Trending

    দিল্লিতে একের পর এক আটক, সাবেক মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়নকে ঘিরে চাঞ্চল্য

    October 10, 20263 Views

    ভারতের রাজধানী দিল্লিতে বিক্ষোভ কর্মসূচিকে কেন্দ্র করে একাধিক রাজনৈতিক নেতা ও পরিচিত…

    জমাদিউল আউয়াল মাসের চাঁদ দেখার সভা রোববার সন্ধ্যায়

    October 10, 20263 Views

    ১৪৪৮ হিজরি সনের পবিত্র জমাদিউল আউয়াল মাসের চাঁদ দেখার সংবাদ পর্যালোচনা ও…

    জামালপুরে বাসের ধাক্কায় প্রাণ গেল শাশুড়ি-পুত্রবধূর, চালকের সহকারী আটক

    October 10, 20262 Views

    জামালপুরের বকশীগঞ্জে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের দুই নারীর মৃত্যু হয়েছে। শনিবার সকালে…

    Subscribe to News

    Get the latest sports news from NewsSite about world, sports and politics.

    Advertisement
    Demo
    Facebook X (Twitter) Pinterest Vimeo WhatsApp TikTok Instagram

    News

    • বিশ্বমঞ্চ
    • জাতীয় রাজনীতি
    • ইতিহাস
    • ধর্ম
    • বিনোদন

    Company

    • Information
    • Advertising
    • Classified Ads
    • যোগাযোগ

    Services

    • Subscriptions
    • Customer Support
    • Bulk Packages
    • Newsletters
    • Sponsored News

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    Copyright © 2026 The Politics Today, All Rights Reserved.

    • Privacy Policy
    • Terms
    • Accessibility

    Type above and press Enter to search. Press Esc to cancel.