Close Menu
    What's Hot

    দেশের চিকিৎসকরা রাজনীতির কারণে বঞ্চিত হয়েছেন: মির্জা আব্বাস

    November 14, 2026

    ট্রাকে চাঁদাবাজি, বিএনপির দুই নেতা বহিষ্কার!

    November 14, 2026

    রাজনৈতিক সহিংসতায় ঝুঁকিতে জননিরাপত্তা

    November 14, 2026
    Facebook X (Twitter) Instagram
    The Politics Today
    Facebook X (Twitter) Instagram
    Subscribe
    • ● সর্বশেষ
    • বিশ্বমঞ্চ
    • জাতীয় রাজনীতি
    • জেলার হালচাল
    • ইতিহাস
    • দৃষ্টিভঙ্গি
    • ধর্ম
    • প্রবাসে রাজনীতি
    • বিনোদন
      • খেলাধূলা
      • সামাজিক মাধ্যম
    • সংসদ ও নির্বাচন
    The Politics Today
    Home»● সর্বশেষ»দেশকে আরও স্বনির্ভর করা সম্ভব: প্রধান উপদেষ্টা
    ● সর্বশেষ

    দেশকে আরও স্বনির্ভর করা সম্ভব: প্রধান উপদেষ্টা

    December 24, 2025No Comments2 Mins Read ● সর্বশেষ 1 Views
    Share Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email Copy Link
    Follow Us
    Google News Flipboard
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    অপ্রয়োজনীয় বিদেশি ঋণের ওপর নির্ভরতা কমিয়ে দেশীয় অর্থায়নে আরও বেশি প্রকল্প বাস্তবায়নের ওপর জোর দিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। এতে দেশের স্বনির্ভরতা আরও সুদৃঢ় হবে বলে তিনি মন্তব্য করেন।

    বুধবার (২৪ ডিসেম্বর) আগামী ১ ফেব্রুয়ারি থেকে কার্যকর হতে যাওয়া সংশোধিত বাজেট পর্যালোচনাকালে উপদেষ্টা পরিষদের সাপ্তাহিক বৈঠকে তিনি এ কথা বলেন। রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত ওই বৈঠকে সভাপতিত্ব করেন অধ্যাপক মুহাম্মদ ইউনূস।

    বৈঠক শেষে বিকেলে ফরেন সার্ভিস একাডেমিতে সাংবাদিকদের ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন, শিক্ষা খাত, বিশেষ করে শিক্ষার মান উন্নয়নের ওপর বিশেষ গুরুত্ব দিয়েছেন প্রধান উপদেষ্টা। অতীতে শিক্ষা প্রতিষ্ঠান সম্প্রসারণে জোর দেওয়া হলেও শিক্ষার মানের দ্রুত অবনতি ঘটেছে, বিশেষ করে আগের কর্তৃত্ববাদী সময়কালে। এই প্রেক্ষাপটে এখন শিক্ষার মান উন্নয়নকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার ওপর জোর দেন অধ্যাপক ইউনূস।

    গ্রামীণ উন্নয়নের বিষয়টিও তুলে ধরেন প্রধান উপদেষ্টা। তিনি বলেছেন, চলতি বছর কৃষকেরা রেকর্ড পরিমাণ খাদ্যশস্য উৎপাদন করেছেন। তাদের জীবনমান উন্নয়নে বাজেটে আরও বেশি সুবিধা নিশ্চিত করা প্রয়োজন।

    যুবসমাজের প্রতিও বিশেষ গুরুত্ব আরোপ করেন অধ্যাপক ইউনূস। বৈঠকে তিনি বাংলাদেশকে ‘যুবসম্পদের খনি’ হিসেবে উল্লেখ করে বলেন, বাজেটের অগ্রাধিকার নির্ধারণে তরুণদের চাহিদা প্রতিফলিত হতে হবে।

    নারী ক্ষমতায়ন খাতেও বাজেট বরাদ্দ বাড়ানোর প্রয়োজনীয়তার কথা বলেন প্রধান উপদেষ্টা। তার মতে, নারীদের সার্বিক উন্নয়ন সরাসরি জাতীয় উন্নয়নের সঙ্গে সম্পর্কিত।

    এ ছাড়া শিল্পপণ্যসহ স্থানীয় উৎপাদন বাড়িয়ে স্বয়ংসম্পূর্ণতা অর্জনের ওপর গুরুত্ব দেন অধ্যাপক ইউনূস। একই সঙ্গে স্বাস্থ্য খাতে বাজেট সম্প্রসারণের প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন তিনি।

    উপদেষ্টা পরিষদ দেশীয় অর্থায়ন প্রধান উপদেষ্টা বাংলাদেশ অর্থনীতি বিদেশি ঋণ মুহাম্মদ ইউনূস সংশোধিত বাজেট স্বনির্ভর বাংলাদেশ
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email

    Related Posts

    দেশের চিকিৎসকরা রাজনীতির কারণে বঞ্চিত হয়েছেন: মির্জা আব্বাস

    November 14, 2026

    ট্রাকে চাঁদাবাজি, বিএনপির দুই নেতা বহিষ্কার!

    November 14, 2026

    রাজনৈতিক সহিংসতায় ঝুঁকিতে জননিরাপত্তা

    November 14, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Economy News

    দেশের চিকিৎসকরা রাজনীতির কারণে বঞ্চিত হয়েছেন: মির্জা আব্বাস

    November 14, 20260 Views

    অতীতে দেশের চিকিৎসকরা রাজনৈতিক প্রভাবের কারণে নানা ধরনের বঞ্চনার শিকার হয়েছেন বলে মন্তব্য করেছেন বিএনপির…

    ট্রাকে চাঁদাবাজি, বিএনপির দুই নেতা বহিষ্কার!

    November 14, 2026

    রাজনৈতিক সহিংসতায় ঝুঁকিতে জননিরাপত্তা

    November 14, 2026
    Top Trending

    দেশের চিকিৎসকরা রাজনীতির কারণে বঞ্চিত হয়েছেন: মির্জা আব্বাস

    November 14, 20260 Views

    অতীতে দেশের চিকিৎসকরা রাজনৈতিক প্রভাবের কারণে নানা ধরনের বঞ্চনার শিকার হয়েছেন বলে…

    ট্রাকে চাঁদাবাজি, বিএনপির দুই নেতা বহিষ্কার!

    November 14, 20260 Views

    ট্রাক থামিয়ে চাঁদা আদায়ের অভিযোগে টাঙ্গাইলের মির্জাপুরে বিএনপির দুই নেতাকে দল থেকে…

    রাজনৈতিক সহিংসতায় ঝুঁকিতে জননিরাপত্তা

    November 14, 20260 Views

    রাজনৈতিক কর্মসূচির আড়ালে সহিংসতা ও নাশকতার ঘটনা জননিরাপত্তার জন্য উদ্বেগজনক হয়ে উঠছে।…

    Subscribe to News

    Get the latest sports news from NewsSite about world, sports and politics.

    Advertisement
    Demo
    Facebook X (Twitter) Pinterest Vimeo WhatsApp TikTok Instagram

    News

    • বিশ্বমঞ্চ
    • জাতীয় রাজনীতি
    • ইতিহাস
    • ধর্ম
    • বিনোদন

    Company

    • Information
    • Advertising
    • Classified Ads
    • যোগাযোগ

    Services

    • Subscriptions
    • Customer Support
    • Bulk Packages
    • Newsletters
    • Sponsored News

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    Copyright © 2026 The Politics Today, All Rights Reserved.

    • Privacy Policy
    • Terms
    • Accessibility

    Type above and press Enter to search. Press Esc to cancel.