Close Menu
    What's Hot

    খামেনির জানাজায় উড়ছে ‘প্রতিশোধের’ লাল পতাকা

    July 4, 2026

    আওয়ামী লীগের দাফন হয়ে গেছে দিল্লিতে

    July 4, 2026

    ভেনেজুয়েলায় শক্তিশালী ভূমিকম্পে নিহত ২ হাজার ৬৪৫, বাড়ছে মানবিক সংকট

    July 4, 2026
    Facebook X (Twitter) Instagram
    The Politics Today
    Facebook X (Twitter) Instagram
    Subscribe
    • ● সর্বশেষ
    • বিশ্বমঞ্চ
    • জাতীয় রাজনীতি
    • জেলার হালচাল
    • ইতিহাস
    • দৃষ্টিভঙ্গি
    • ধর্ম
    • প্রবাসে রাজনীতি
    • বিনোদন
      • খেলাধূলা
      • সামাজিক মাধ্যম
    • সংসদ ও নির্বাচন
    The Politics Today
    Home»● সর্বশেষ»ত্রিপুরায় নিজ অস্ত্রের ‘অ্যাক্সিডেন্টাল ফায়ারে’ বিএসএফ সদস্য গুলিবিদ্ধ
    ● সর্বশেষ

    ত্রিপুরায় নিজ অস্ত্রের ‘অ্যাক্সিডেন্টাল ফায়ারে’ বিএসএফ সদস্য গুলিবিদ্ধ

    December 24, 2025No Comments2 Mins Read ● সর্বশেষ 5 Views
    Share Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email Copy Link
    Follow Us
    Google News Flipboard
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    ভারতের ত্রিপুরা রাজ্যের ধর্মনগর সীমান্তে কর্তব্যরত অবস্থায় নিজের সার্ভিস রাইফেলের ‘দুর্ঘটনাবশত গুলিতেই (অ্যাক্সিডেন্টাল ফায়ার) গুলিবিদ্ধ হয়েছেন ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বর্ডার সিকিউরিটি ফোর্সের (বিএসএফ) এক জওয়ান।

    সোমবার (২৩ ডিসেম্বর) দিবাগত গভীর রাতে ধর্মনগরের মহেশপুর সীমান্তে এই ঘটনা ঘটে। বর্তমানে ওই জওয়ান আশঙ্কামুক্ত রয়েছেন বলে জানা গেছে।

    আহত বিএসএফ সদস্যের নাম বিপিন কুমার (৩৫)। তিনি বিএসএফের ৯৭ নম্বর ব্যাটালিয়নের সদস্য এবং মহেশপুর ক্যাম্পে কর্মরত ছিলেন।

    ত্রিপুরার সংবাদমাধ্যম ত্রিপুরা টাইমস ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার রাতে সীমান্তে টহলরত অবস্থায় ছিলেন বিপিন কুমার। রাত আনুমানিক সাড়ে ১২টা নাগাদ তার নিজের অস্ত্র থেকেই অসাবধানতাবশত গুলি বের হয়ে তার শরীরে বিদ্ধ হয়। বিএসএফ কর্মকর্তাদের প্রাথমিক ধারণা, এটি একটি দুর্ঘটনা বা ‘সেলফ ইনফ্লিকটেড’ ইনজুরি।

    ঘটনার পরপরই সহকর্মীরা তাকে দ্রুত উদ্ধার করে ধর্মনগর জেলা হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসার পর তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য মঙ্গলবার সকালে তাকে আগরতলার জিবি পান্ত (GB Pant) হাসপাতালে স্থানান্তর করা হয়।

    সীমান্তের অপর প্রান্তের একটি সূত্র এবং স্থানীয় গোয়েন্দা তথ্যে জানা গেছে, ঘটনাটি ঘটেছে সীমান্ত পিলার ১৮১৮/১৯ এস-এর কাছে, যা ভারতের অভ্যন্তরে প্রায় ৮০০ গজ ভেতরে মহেশপুর বাজার এলাকায় অবস্থিত। এই স্থানটি বাংলাদেশের বিয়ানীবাজার ব্যাটালিয়ন (৫২ বিজিবি)-এর অধীনস্থ ফুলতলা বিওপির বিপরীত দিকে।

    সূত্রের দাবি, সোমবার রাতে মহেশপুর বাজারের একটি মদের দোকানে দুইজন বিএসএফ সদস্যের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে রাত ১২টা ৩৫ মিনিট নাগাদ বিপিন কুমারের বাম কাঁধে (শোল্ডারে) দুটি গুলি লাগে। তবে বিএসএফ বা স্থানীয় পুলিশের পক্ষ থেকে এই বাদানুবাদের বিষয়টি এখনো আনুষ্ঠানিকভাবে স্বীকার করা হয়নি। পুলিশ জানিয়েছে, “অস্ত্রটি দুর্ঘটনাবশত ফায়ার হওয়ায় এই ঘটনা ঘটেছে।”

    সর্বশেষ পাওয়া খবরে জানা গেছে, আগরতলায় চিকিৎসাধীন বিএসএফ সদস্য বিপিন কুমার বর্তমানে বিপদমুক্ত রয়েছেন। ঘটনাটি নিয়ে বাহিনীর অভ্যন্তরে তদন্ত চলছে।

    সূত্র : ত্রিপুরা টাইমস

    অ্যাক্সিডেন্টাল গুলিবিদ্ধ ত্রিপুরা
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email

    Related Posts

    খামেনির জানাজায় উড়ছে ‘প্রতিশোধের’ লাল পতাকা

    July 4, 2026

    আওয়ামী লীগের দাফন হয়ে গেছে দিল্লিতে

    July 4, 2026

    ভেনেজুয়েলায় শক্তিশালী ভূমিকম্পে নিহত ২ হাজার ৬৪৫, বাড়ছে মানবিক সংকট

    July 4, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Economy News

    খামেনির জানাজায় উড়ছে ‘প্রতিশোধের’ লাল পতাকা

    July 4, 20262 Views

    ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির জানাজাকে ঘিরে রাজধানী তেহরানে শোকের পাশাপাশি প্রতিশোধের বার্তাও উঠে…

    আওয়ামী লীগের দাফন হয়ে গেছে দিল্লিতে

    July 4, 2026

    ভেনেজুয়েলায় শক্তিশালী ভূমিকম্পে নিহত ২ হাজার ৬৪৫, বাড়ছে মানবিক সংকট

    July 4, 2026
    Top Trending

    খামেনির জানাজায় উড়ছে ‘প্রতিশোধের’ লাল পতাকা

    July 4, 20262 Views

    ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির জানাজাকে ঘিরে রাজধানী তেহরানে শোকের পাশাপাশি…

    আওয়ামী লীগের দাফন হয়ে গেছে দিল্লিতে

    July 4, 20262 Views

    স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে…

    ভেনেজুয়েলায় শক্তিশালী ভূমিকম্পে নিহত ২ হাজার ৬৪৫, বাড়ছে মানবিক সংকট

    July 4, 20260 Views

    ভেনেজুয়েলায় ১২৬ বছরের মধ্যে সবচেয়ে শক্তিশালী ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ২ হাজার…

    Subscribe to News

    Get the latest sports news from NewsSite about world, sports and politics.

    Advertisement
    Demo
    Facebook X (Twitter) Pinterest Vimeo WhatsApp TikTok Instagram

    News

    • বিশ্বমঞ্চ
    • US Politics
    • EU Politics
    • Business
    • Opinions
    • Connections
    • Science

    Company

    • Information
    • Advertising
    • Classified Ads
    • Contact Info
    • Do Not Sell Data
    • GDPR Policy
    • Media Kits

    Services

    • Subscriptions
    • Customer Support
    • Bulk Packages
    • Newsletters
    • Sponsored News
    • Work With Us

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    Copyright © 2025 The Politics Today, All Rights Reserved.

    • Privacy Policy
    • Terms
    • Accessibility

    Type above and press Enter to search. Press Esc to cancel.