Close Menu
    What's Hot

    রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ শেষ, ফলাফলের অপেক্ষা

    August 20, 2026

    বনানীতে দাফন তৌফিক নেওয়াজের, প্যারোল শেষে কারাগারে ফিরছেন দীপু মনি

    August 20, 2026

    উত্তর কোরিয়ার পারমাণবিক অস্ত্র ১২০টি পর্যন্ত হতে পারে, ধারণা দক্ষিণ কোরিয়ার

    August 20, 2026
    Facebook X (Twitter) Instagram
    The Politics Today
    Facebook X (Twitter) Instagram
    Subscribe
    • ● সর্বশেষ
    • বিশ্বমঞ্চ
    • জাতীয় রাজনীতি
    • জেলার হালচাল
    • ইতিহাস
    • দৃষ্টিভঙ্গি
    • ধর্ম
    • প্রবাসে রাজনীতি
    • বিনোদন
      • খেলাধূলা
      • সামাজিক মাধ্যম
    • সংসদ ও নির্বাচন
    The Politics Today
    Home»● সর্বশেষ»যতদিন পর্যন্ত হাদির স্বপ্নের ইনসাফের বাংলাদেশ না হবে, রাজপথ ছাড়ব না
    ● সর্বশেষ

    যতদিন পর্যন্ত হাদির স্বপ্নের ইনসাফের বাংলাদেশ না হবে, রাজপথ ছাড়ব না

    দোয়া অনুষ্ঠানে হাদির বড় ভাই
    December 21, 2025No Comments4 Mins Read ● সর্বশেষ 2 Views
    Share Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email Copy Link
    Follow Us
    Google News Flipboard
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    শহীদ শরিফ ওসমান বিন হাদিকে ভালোবেসে থাকলে, হাদির হত্যার বিচার চাইলে, শাহবাগকে ফ্যাসিবাদমুক্ত, ভারতীয় আধিপত্যবাদমুক্ত করতে চাইলে আন্দোলন অব্যাহত রাখার আহ্বান জানিয়েছেন তার বড় ভাই ওমর বিন হাদি।

    তিনি বলেন, আমি শহীদের ভাই হতে চাইনি। আমি চেয়েছিলাম রাজপথে বিপ্লবী ওসমান বিন হাদির পাশে থেকে এই বাংলাদেশকে আধিপত্যবাদমুক্ত করতে। আমি চেয়েছিলাম ইনসাফের বাংলাদেশ।

    ওমর বিন হাদি বলেন, যতদিন পর্যন্ত ইনসাফের বাংলাদেশ গঠন না হবে, আমরা রাজপথ ছাড়ব না।

    ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও জুলাইয়ের বীর যোদ্ধা শহীদ শরিফ ওসমান বিন হাদির শাহাদত উপলক্ষ্যে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে রোববার (২১ ডিসেম্বর) দুপুরে মগবাজারে আল-ফালাহ মিলনায়তনে আয়োজিত দোয়া মাহফিলে এসব কথা বলেন তিনি।

    অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। এসময় উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মাছুম, মাওলানা আব্দুল হালিম, নির্বাহী পরিষদ সদস্য সাইফুল আলম খান মিলন, মোবারক হোসাইন, ঢাকা মহানগর দক্ষিণের জামায়াতের আমির ও নির্বাহী পরিষদ সদস্য নুরুল ইসলাম বুলবুল, ঢাকা মহানগর উত্তর জামায়াতের আমির ও নির্বাহী পরিষদ সদস্য মোহাম্মদ সেলিম উদ্দিনসহ অন্য নেতারা।

    দোয়া অনুষ্ঠানে স্মৃতিচারণ করতে এসে কান্নায় ভেঙে পড়েন শহীদ শরিফ ওসমান বিন হাদির বড় ভাই ওমর বিন হাদি।

    তিনি বলেন, প্রিয় বিপ্লবী জনতা, আমি এখানে ওসমান হাদির ভাই হিসেবে আসিনি, আমি হাদির একজন সহযোদ্ধা ছিলাম। হাদি যখন গুলিবিদ্ধ হয়েছে, একই রিকশার বাম পাশে আমি বসা ছিলাম। হাদি ডান পাশ থেকে সন্ত্রাসীদের হাতে গুলিবিদ্ধ হয়েছে।

    হাদির বড় ভাই বলেন, কান্না করার জন্য আমরা রাজপথে নামিনি। শহীদ ওসমান বিন হাদি যখন জুলাই আন্দোলনে অংশগ্রহণ করেন তখন তার স্ত্রী-সন্তান ছিল। দিনের পর দিন, রাতের পর রাত যখন বাসায় ফিরতে পারেননি, আমাদের পরিবারের পক্ষ থেকে তাকে বারবার বলা হতো– পরিবারের কথা চিন্তা করতে হবে, নিজের নিরাপত্তার কথা চিন্তা করতে হবে। তার একটাই জবাব ছিল– আমাকে আমার আল্লাহই রক্ষা করবেন। আমি যদি চলে যাই এ দেশের ১৮ কোটি জনতা আমার পরিবারকে দেখে রাখবে। এর চেয়ে বড় নিরাপত্তা আর কেউ দিতে পারবে না। হাদি বলেছিল, ‘যদি আমি আমার রবের ডাকে সাড়া দিয়ে চলে যাই আপনি শহীদের ভাই হবেন। আমার মাকে বলেছিল আমি যদি মা চলে যাই আপনি শহীদের মা হবেন এর চেয়ে আর গর্বের কিছু নাই।’

    ওমর বিন হাদি বলেন, কিন্তু আমি শহীদের ভাই হতে চাইনি। আমি চেয়েছিলাম রাজপথে বিপ্লবী ওসমানের পাশে থেকে এই বাংলাদেশকে আধিপত্যবাদমুক্ত করতে। আমি চেয়েছিলাম ইনসাফের বাংলাদেশ যতদিন পর্যন্ত গঠন না হবে, আমরা রাজপথ ছাড়ব না। কিন্তু আজ ওসমান চলে গেছেন। আল্লাহ ওকে তার সর্বোচ্চ পুরস্কার দিয়ে নিয়ে গেছেন। শুক্রবার জুমার নামাজের পর সে গুলিবিদ্ধ হয়ে পরবর্তী শুক্রবার রাতে ইন্তেকাল করেছেন সিঙ্গাপুরে।

    তিনি বলেন, আমাদের পরিবার, ইনকিলাব মঞ্চের ভাই-ব্রাদাররা, আমরা ঘটনার আকস্মিকতায় দুমড়েমুচড়ে গেছি। আমরা এখনো স্বাভাবিক জীবনে ফিরতে পারিনি। জানি না আমরা স্বাভাবিক জীবনে ফিরতে পারব কি না। আমাদের শহীদ পরিবার, ইনকিলাব মঞ্চ, ওসমান গণির লাখো লাখো ভালোবাসার জনগণ, বিপ্লবী ছাত্র-জনতা সবার কাছে আমার একটাই দাবি– ওসমান হাদি যে বিপ্লব, যে বিপ্লবী আন্দোলন করেছিলেন, সে যে আন্দোলনের জন্য শহীদ হয়েছেন পরবর্তীতে তার অসমাপ্ত বিপ্লবকে আপনারাই সমাপ্ত করবেন ইনশাআল্লাহ।

    হাদির বড় ভাই বলেন, আমরা ওসমান হাদির পক্ষ থেকে কোনো পারিবারিক আর্থিক সহযোগিতা চাই না, কোনো অনুদান চাই না, শুধু একটাই চাওয়া– ওসমান হাদির অসমাপ্ত বিপ্লবকে আপনারা সমাপ্ত করবেন। আপনারা যদি রাজি থাকেন, আমার সাথে ওয়াদা করেন ইনসাফের বাংলাদেশ গঠন না হওয়া পর্যন্ত আপনারা শান্ত হবেন না।

    ওসমান হাদির শাহবাগী ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াইয়ের কথা স্মরণ করিয়ে দিয়ে ওমর বিন হাদি বলেন, ওসমান হাদি শাহবাগে দাঁড়িয়ে বলতেন, এই শাহবাগ হাজার বছরের মুসলমানদের কাছ থেকে এই বঙ্গভূমির স্বাধীনতা কেড়ে নিয়েছে, এই শাহবাগে ফ্যাসিবাদের জন্ম হয়েছে, আমি এই শাহবাগ থেকে ফ্যাসিবাদকে রুখে দেব। এই শাহবাগে বসেই আমি নারায়ে তাকবির স্লোগান দেব।

    ‘যদি আপনারা হাদিকে ভালোবাসেন, হাদির হত্যার বিচার চান, ওই শাহবাগকে ফ্যাসিবাদমুক্ত, ভারতীয় আধিপত্যবাদমুক্ত করতে চান তাহলে আপনাদেরকে আন্দোলন অব্যাহত রাখতে হবে।’

    তিনি বলেন, আপনারা হাদির সন্তানের জন্য দোয়া করবেন, ওর স্ত্রীর জন্য দোয়া করবেন। হাদির ছোট বোনের জন্যও দোয়া করবেন। আমার বাবার মৃত্যুর পর আমরা দুই ভাই অসহায় ছিলাম। আমার ছোট বোন আমাদেরকে বড় করেছেন। তার বেতনের টাকা দিয়ে আমাদেরকে পড়াশোনা করিয়েছেন। ও খুব বেশি অসহায় হয়ে পড়েছে, মানসিকভাবে অসুস্থ হয়ে গেছে। হাদি… খাস করে ওর জন্য আপনারা দোয়া করবেন।

    ইনসাফের বাংলাদেশ রাজপথ হাদির স্বপ্ন
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email

    Related Posts

    রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ শেষ, ফলাফলের অপেক্ষা

    August 20, 2026

    বনানীতে দাফন তৌফিক নেওয়াজের, প্যারোল শেষে কারাগারে ফিরছেন দীপু মনি

    August 20, 2026

    উত্তর কোরিয়ার পারমাণবিক অস্ত্র ১২০টি পর্যন্ত হতে পারে, ধারণা দক্ষিণ কোরিয়ার

    August 20, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Economy News

    রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ শেষ, ফলাফলের অপেক্ষা

    August 20, 20260 Views

    দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ শেষ হয়েছে। বৃহস্পতিবার দুপুর ২টায় জাতীয় সংসদের অধিবেশন কক্ষে ভোটগ্রহণ…

    বনানীতে দাফন তৌফিক নেওয়াজের, প্যারোল শেষে কারাগারে ফিরছেন দীপু মনি

    August 20, 2026

    উত্তর কোরিয়ার পারমাণবিক অস্ত্র ১২০টি পর্যন্ত হতে পারে, ধারণা দক্ষিণ কোরিয়ার

    August 20, 2026
    Top Trending

    রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ শেষ, ফলাফলের অপেক্ষা

    August 20, 20260 Views

    দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ শেষ হয়েছে। বৃহস্পতিবার দুপুর ২টায় জাতীয় সংসদের…

    বনানীতে দাফন তৌফিক নেওয়াজের, প্যারোল শেষে কারাগারে ফিরছেন দীপু মনি

    August 20, 20260 Views

    সাবেক মন্ত্রী ডা. দীপু মনির স্বামী ও সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী ব্যারিস্টার…

    উত্তর কোরিয়ার পারমাণবিক অস্ত্র ১২০টি পর্যন্ত হতে পারে, ধারণা দক্ষিণ কোরিয়ার

    August 20, 20263 Views

    উত্তর কোরিয়ার হাতে থাকা পারমাণবিক ওয়ারহেডের সংখ্যা ৮০ থেকে ১২০টির মধ্যে হতে…

    Subscribe to News

    Get the latest sports news from NewsSite about world, sports and politics.

    Advertisement
    Demo
    Facebook X (Twitter) Pinterest Vimeo WhatsApp TikTok Instagram

    News

    • বিশ্বমঞ্চ
    • জাতীয় রাজনীতি
    • ইতিহাস
    • ধর্ম
    • বিনোদন

    Company

    • Information
    • Advertising
    • Classified Ads
    • যোগাযোগ

    Services

    • Subscriptions
    • Customer Support
    • Bulk Packages
    • Newsletters
    • Sponsored News

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    Copyright © 2026 The Politics Today, All Rights Reserved.

    • Privacy Policy
    • Terms
    • Accessibility

    Type above and press Enter to search. Press Esc to cancel.