Close Menu
    What's Hot

    দেনমোহর স্ত্রীর আইনগত অধিকার, আর্থিক সংকট দেখিয়ে দায় এড়ানো যাবে না: হাইকোর্ট

    October 7, 2026

    সংস্কার ও রাজস্ব পরিকল্পনা নিয়ে আইএমএফের সঙ্গে সরকারের মতভেদ

    October 7, 2026

    যান্ত্রিক ত্রুটিতে বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন বন্ধ

    October 7, 2026
    Facebook X (Twitter) Instagram
    The Politics Today
    Facebook X (Twitter) Instagram
    Subscribe
    • ● সর্বশেষ
    • বিশ্বমঞ্চ
    • জাতীয় রাজনীতি
    • জেলার হালচাল
    • ইতিহাস
    • দৃষ্টিভঙ্গি
    • ধর্ম
    • প্রবাসে রাজনীতি
    • বিনোদন
      • খেলাধূলা
      • সামাজিক মাধ্যম
    • সংসদ ও নির্বাচন
    The Politics Today
    Home»● সর্বশেষ»সীমান্তের ওপারে তীব্র সংঘর্ষ, বাংলাদেশের ভেতরে এসে পড়ছে গুলি
    ● সর্বশেষ

    সীমান্তের ওপারে তীব্র সংঘর্ষ, বাংলাদেশের ভেতরে এসে পড়ছে গুলি

    December 13, 2025No Comments2 Mins Read ● সর্বশেষ 2 Views
    Share Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email Copy Link
    Follow Us
    Google News Flipboard
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    কক্সবাজারের টেকনাফ উপজেলার হোয়াইক্যং সীমান্তের ওপারে মিয়ানমারে ফের গোলাগুলি ও বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে সীমান্তবর্তী বাংলাদেশের কয়েকটি এলাকায় বাড়িঘর কেঁপে ওঠে। মিয়ানমার থেকে ছোড়া গুলি এসে কিছু বাড়ির টিনের চাল ভেদ করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। ঘটনায় পুরো সীমান্ত এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

    শনিবার (১৩ ডিসেম্বর) ভোর থেকে সকাল ১০টা পর্যন্ত হোয়াইক্যং ইউনিয়নের খারাংখালী, তুলাতুলি ও উত্তরপাড়া সীমান্ত এলাকায় কয়েক ঘণ্টাজুড়ে গোলাগুলি ও বিস্ফোরণের তীব্র শব্দ শোনা যায়। আতঙ্কে সীমান্তসংলগ্ন এসব এলাকার বাসিন্দারা দীর্ঘ সময় ঘর থেকে বের হননি। তবে বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

    সীমান্তের একাধিক সূত্র জানায়, মিয়ানমারের রাখাইন রাজ্যে আরাকান আর্মির সঙ্গে দেশটির রোহিঙ্গা সশস্ত্র গোষ্ঠী আরাকান স্যালভেশন আর্মি (আরসা) এবং আরাকান রোহিঙ্গা সলিডারিটি অর্গানাইজেশন (আরএসও)-এর মধ্যে এ সংঘর্ষ চলছে।

    হোয়াইক্যং ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য সিরাজুল মোস্তফা লালু বলেন, ভোর থেকে প্রায় চার ঘণ্টা ধরে বিস্ফোরণ ও গোলাগুলির শব্দে পুরো এলাকা কেঁপে ওঠে। এতে সীমান্তবাসীর মধ্যে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে।

    তিনি জানান, মিয়ানমার থেকে ছোড়া গুলি বাংলাদেশের ভেতরে এসে পড়ে। হোয়াইক্যং বাজারসংলগ্ন মোহাম্মদ হোসেন ও আব্দুল কুদ্দুসের বাড়ি এবং বালুখালী গ্রামের সরওয়ার আলমের বাড়িতে কয়েকটি গুলি এসে পড়ে। এ ছাড়া উত্তরপাড়ার সংলগ্ন নাফ নদীতে একটি মর্টারশেল পড়লে ধোঁয়ার কুণ্ডলী উড়তে দেখা যায়।

    হোয়াইক্যং পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই খোকন কান্তি রুদ্র বলেন, ভোর থেকে সকাল পর্যন্ত মিয়ানমার সীমান্ত থেকে প্রচুর গোলাগুলির শব্দ ভেসে এসেছে। কয়েকটি বাড়িতে গুলি পড়ার খবর পাওয়া গেছে। বিষয়টি নজরদারিতে রাখা হয়েছে।

    টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইনামুল হাফিজ নাদিম জানান, সীমান্তে গোলাগুলির বিষয়ে খোঁজ নেওয়া হচ্ছে।

    কক্সবাজার সংবাদ টেকনাফ সীমান্ত বাংলাদেশ-মিয়ানমার সীমান্ত বাংলাদেশে গুলি এসে পড়া মিয়ানমারে গোলাগুলি সীমান্ত আতঙ্ক সীমান্ত সংঘর্ষ হোয়াইক্যং
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email

    Related Posts

    দেনমোহর স্ত্রীর আইনগত অধিকার, আর্থিক সংকট দেখিয়ে দায় এড়ানো যাবে না: হাইকোর্ট

    October 7, 2026

    সংস্কার ও রাজস্ব পরিকল্পনা নিয়ে আইএমএফের সঙ্গে সরকারের মতভেদ

    October 7, 2026

    যান্ত্রিক ত্রুটিতে বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন বন্ধ

    October 7, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Economy News

    দেনমোহর স্ত্রীর আইনগত অধিকার, আর্থিক সংকট দেখিয়ে দায় এড়ানো যাবে না: হাইকোর্ট

    October 7, 20260 Views

    দেনমোহর আদায়ের জন্য স্ত্রীকে তালাক কিংবা স্বামীর মৃত্যুর জন্য অপেক্ষা করতে হবে না। নিকাহনামায় নির্ধারিত…

    সংস্কার ও রাজস্ব পরিকল্পনা নিয়ে আইএমএফের সঙ্গে সরকারের মতভেদ

    October 7, 2026

    যান্ত্রিক ত্রুটিতে বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন বন্ধ

    October 7, 2026
    Top Trending

    দেনমোহর স্ত্রীর আইনগত অধিকার, আর্থিক সংকট দেখিয়ে দায় এড়ানো যাবে না: হাইকোর্ট

    October 7, 20260 Views

    দেনমোহর আদায়ের জন্য স্ত্রীকে তালাক কিংবা স্বামীর মৃত্যুর জন্য অপেক্ষা করতে হবে…

    সংস্কার ও রাজস্ব পরিকল্পনা নিয়ে আইএমএফের সঙ্গে সরকারের মতভেদ

    October 7, 20260 Views

    অর্থনৈতিক সংস্কার, রাজস্ব আদায় এবং ঋণের শর্ত নিয়ে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ)…

    যান্ত্রিক ত্রুটিতে বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন বন্ধ

    October 7, 20260 Views

    দিনাজপুরের পার্বতীপুরে অবস্থিত বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রে বর্তমানে বিদ্যুৎ উৎপাদন পুরোপুরি বন্ধ রয়েছে।…

    Subscribe to News

    Get the latest sports news from NewsSite about world, sports and politics.

    Advertisement
    Demo
    Facebook X (Twitter) Pinterest Vimeo WhatsApp TikTok Instagram

    News

    • বিশ্বমঞ্চ
    • জাতীয় রাজনীতি
    • ইতিহাস
    • ধর্ম
    • বিনোদন

    Company

    • Information
    • Advertising
    • Classified Ads
    • যোগাযোগ

    Services

    • Subscriptions
    • Customer Support
    • Bulk Packages
    • Newsletters
    • Sponsored News

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    Copyright © 2026 The Politics Today, All Rights Reserved.

    • Privacy Policy
    • Terms
    • Accessibility

    Type above and press Enter to search. Press Esc to cancel.