ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক জানিয়েছেন, ২০২৯ সাল পর্যন্ত যুক্তরাজ্যের বাজারে বাংলাদেশি পণ্য রপ্তানিতে শুল্কমুক্ত সুবিধা পাবে।

রোববার (৭ ডিসেম্বর) সন্ধ্যায় রাজধানীর একটি হোটেলে বহুজাতিক ব্যাংক হংকং অ্যান্ড সাংহাই ব্যাংকিং করপোরেশন (এইচএসবিসি) আয়োজিত এক্সপোর্ট এক্সিল্যান্স অ্যাওয়ার্ড ২০২৫ অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ তথ্য জানান।

সময় তিনি বলেন, ২০২৯ সালের পরও তৈরি পোশাকসহ ৯২ শতাংশ পণ্য রপ্তানিতে বাংলাদেশ শুল্কমুক্ত সুবিধা পাবে, যা দেশের রপ্তানি পণ্যের বৈচিত্র্য বৃদ্ধি করতে সহায়ক হবে।

সারাহ কুক আরও বলেন, এটি প্রমাণ করে যে যুক্তরাজ্য দীর্ঘমেয়াদে বাংলাদেশের সঙ্গে বাণিজ্যের পরিধি সম্প্রসারণে আগ্রহী।

Share.
Leave A Reply

Exit mobile version